চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নদী পথে জুলুশ অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৫ | ৯:৩১
Link Copied Successfully!
চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.)’র ১৫০০ বছর পূর্তি উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা -এর উদ্যোগে এক বর্ণাঢ্য নদী পথে জুলুশ অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় চাঁদপুর বড় স্টেশন মোলহেড লঞ্চঘাট থেকে এ জুলুশের সূচনা হয়।
এ সময় নদীপথে নৌবহর শোভাযাত্রায় অংশ নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদে মিলাদুন্নবী (সা.)’র আনন্দ ও মাহাত্ম্য উদযাপন করেন। বর্ণিল সাজে সজ্জিত নৌযানগুলোতে ধর্মীয় স্লোগান, পতাকা ও আলোকসজ্জা ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার দায়িত্বশীল রফিকুল ইসলাম আত্তারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার দায়িত্বশীল আব্দুল মুনাফ, ফরিদগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা হোসেন আত্তারি এবং কচুয়া উপজেলা শাখার দায়িত্বশীল আহসান হাবীব।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রিয়াদ হোসেন মিঠু, জুয়েল রানা, নূর মোহাম্মদ আরেফিন, মোঃ আওলাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। পাশাপাশি জেলার বিভিন্ন মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থীও এ জুলুশে অংশগ্রহণ করেন।
নদী পথে জুলুশ ঘিরে চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ