চাঁদপুরে সড়ক সংস্কার, প্রসস্তকরণ ও পয়ঃনিষ্কাশনের ড্রেনেজ নির্মাণের দাবীতে মানববন্ধন

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৫ | ৩:৩০
Link Copied Successfully!

চাঁদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড জি. টি রোড দক্ষিণ, সরকার বাড়ির সড়ক সংস্কার, প্রসস্তকরণ ও পয়ঃনিষ্কাশনের ড্রেনেজ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ১২নং ওয়ার্ড সরকার বাড়ির সামনে স্থানীয় শতাধিক বাসিন্দাদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

 

মানববন্ধনে চাঁদপুর আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুলাহ আল মাহিম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মিনহাজ হোসাইন বলেন, একটু বৃষ্টি হলে এই সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। ফলে তাদের স্কুলে যেতে কষ্ট হয়। স্কুলে যাওয়ার সময় হাতে থাকা বই-খাতা, কলম সহ যাবতীয় আসবাবপত্র পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। এবং নোংরা পানির কারণে পায়ে ফোসকা উঠে যায়। তাই দ্রুত এর সড়কটি সংস্কার ও পয়ঃনিষ্কাশনের ড্রেনেজ নির্মাণ করার দাবী তাদের।

স্থানীয় বাসিন্দা সোহাগী আক্তার বলেন, পৌরসভার ১২নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি সড়ক এটি। তবে এই এলাকাটাই বেশি অবহেলিত। একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে থাকার কারনে চালাচল করা যায় না। আবার একবার জলাবদ্ধতা হলে কয়েকমাসেও তা নিরসন হয় না। এতে বৃষ্টি হোক বা না হোক সাঁকো ব্যবহার করে বাড়িতে আসা-যাওয়া করগে হয়।

বিজ্ঞাপন

 

সোহাগীর মতোই দুর্ভোগের বর্ণনা তুলে ধরেন এ্যাডভোকেট ফয়সাল হোসাইন, এ্যাডভোকেট মো. নুরুল হক কোমল, এ্যাডভোকেট খোরশেদ আলম শাওন, হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ ও মো. আব্দুস সামাদ।

 

তারা বলেন, এই এলাকায় ১ হাজার পরিবারে ১০ হাজার মানুষের বসবাস। অথচ পৌর কর্তৃপক্ষের কোনো চিন্তা নেই এই সড়কটি নিয়ে। ১২ নং ওয়ার্ডের সকল শ্রেণীর পেশার মানুষ আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। চাঁদপুর পৌরসভার গুরুত্বপূর্ণ এ ওয়ার্ড, যেখানে জেলা প্রশাসকের কার্যালয়, দায়রা জজ আদালত, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে। অথচ এ ওয়ার্ড সব চেয়ে বেশি অবহেলিত। এ সড়টির বিষয়ে পৌর মেয়র ও পৌর প্রশাসনের কাছে যেতে যেতে আমরা ক্লান্ত। তবুও তারা কোনো সুরাহা করছে না। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না জলাবদ্ধতার কারনে। এ ওয়ার্ডে কয়েকটি স্কুল এবং মাদ্রাসা রয়েছে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এ সড়কটি সংস্কার, প্রসস্থকরণ ও পয়ঃনিষ্কাশনের ড্রেনেজ নির্মাণ কাজ দ্রুত শেষ করুন।

 

মানববন্ধনে ওই সময় চাঁদপুর আইডিয়া স্কুল সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনি প্রেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা