মতলবে সেফটি টাংকির ভেতর থেকে নারীর মৃতদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১২, ২০২৫ | ৭:২৭
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সেফটি টাংকির ভেতর থেকে রুপালী বেগম (৩৫) নামের নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই)  রাত ১১টায় উপজেলা ৬নং উপাধি ইউনিয়নের ১নং ওয়ার্ড ঘোড়াধারী গ্রাম থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার  রাত থেকে রুপালী বেগম  নিখোঁজ ছিলো। সকাল থেকে তার ছেলে অনেক খোঁজাখুঁজি করে। পরে সন্ধ্যায় তার মরদেহ দেখতে পায়। নিজের বাথরুমের সেফটি টাংকির নিচে তার মৃতদেহ পড়ে ছিল।
নিহতের ছেলে জানান, তার মা- বাবা প্রায় ঝগড়া করে।  বিভিন্ন ভাবে  পরিবারের সদস্যরা মারধর করতো। গত রাতে মাকে খোঁজে পায়নি। সন্ধ্যায় তার লাশ সেফটির টাংকির নিচে দেখতে পাই। তার মা রুপালী বেগমকে মেরে এখানে ফেলে রেখেছে বলে দাবী করেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ  সালেহ আহমেদ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। দূর্বৃত্তরা তাকে হত্যা করে সেফটি টাংকিতে রেখে যায়।  ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হবে।  রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা