বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে ছাত্রলীগ নেতা হিরু আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৩০, ২০২৫ | ৮:৫৯
Link Copied Successfully!
 চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার অভিযোগে সাবেক সংসদ সদস্য শফিকুর রহমানের প্রতিনিধি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম নিরুকে ৩০ জুন (সোমবার) সকালে আটক করেছে পুলিশ।
তাকে উপজেলার চর দুখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি গ্রামের তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
অভিযোগ সূত্রে জানাযায়, ২০২২ সালের ১ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। ওই সময় কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রায় আড়াই বছর পর, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি, যুবদল নেতা এমরান হোসেন স্বপন ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মাজহারুল ইসলাম নিরুকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্সসহ সোমবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। একই দিন দুপুরে তাঁকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম ঘটনার আটকের বিষয় নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা