মোটরসাইকেল চাপায় পথচারী বৃদ্ধ নিহত, স্বামী-স্ত্রী-শিশু আহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৩, ২০২৫ | ৯:১৩
Link Copied Successfully!
চাঁদপুরের বাবুরহাট-মতলব সড়কে মোটরসাইকেল চাপায় ওয়াজ উদ্দিন (৬৫) নামক পথচারী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী-স্ত্রী, তার শিশু সন্তান।

 

রবিবার রাতে মতলব -বাবুরহাট সড়কের ডাকঘর নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওয়াজ উদ্দিনের বাড়ী চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শী  শিপন খান জানান, ওয়াজ উদ্দিন নামক বৃদ্ধ লোকটি ডাকঘর এলাকায় মুদী দোকানে বসে  চা খেয়ে রাস্তা পারাপারের সময় ফরিদগঞ্জ থেকে আসা মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। সাথে সাথে পথচারী বৃদ্ধ লোকটি ছিটকে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আহত হয়।

 

বিজ্ঞাপন

এদিকে মোটরসাইকেল আরোহী ফরিদগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামের  রহিম কাজীর ছেলে রাজু আহমেদ (৪৫) তার স্ত্রী, শিশু সন্তানও গুরুতর আহত হন।
স্থানীয় এলাকাবাসী তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধ ওয়াজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

 

অপরদিকে মোটরসাইকেল আরোহী  রাজু আহমেদ ও তার স্ত্রী সন্তানের অবস্থা বেগতিক দেখে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বলেন,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

বিজ্ঞাপন

উল্লেখ্য, চাঁদপুর মতলব-বাবুরহাট পেন্নাই সড়কে একমাসের ব্যবধানে ৫ টি  দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা