শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ  আহত ১০

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৪, ২০২৫ | ৪:৪৬
Link Copied Successfully!
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজে জুলাই অভ্যুত্থানের পর কলেজ থেকে বিতাড়িত হওয়া অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়ার নতুন করে যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে কলেজ প্রাঙ্গনে এই ঘটনা ঘটেছে।

 

আহত শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের পর ছাত্র জনতার তোপের মুখে কলেজ থেকে বিতাড়িত হন অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া। দীর্ঘদিন পরে তিনি এলাকার বিএনপি, জামায়াত, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সাথে নিয়ে শনিবার সকাল ৯ টায় পুনরায় যোগদান করতে কলেজে আসেন।

 

পরে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও হিসাব বিজ্ঞানের শিক্ষক আবু সাইদ বিজয়ের সাথে বিএনপি নেতা কর্মীদের বাক-বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে কলেজের দুই শিক্ষক আবু সাঈদ বিজয় ও কামরুন নাহার এবং ৫ শিক্ষার্থী মিরান, জিহাদ, মিনহাজ, ইমন গাজীসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৭ জনকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে উপজেলা সহকারী কমিশনার নিরুপম মজুমদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ  অলি উল্ল্যাহসহ সেনাবাহিনীর ফোর্স ঘটনাস্থলে ছুটে যান।

 

বিজ্ঞাপন

আহত শিক্ষক আবু সাঈদ বিজয় জানান, কলেজ গভর্নিং বডির সভাপতির মাধ্যমে অধ্যক্ষ যোগদান করার নিয়ম। তিনি তা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমি ও আমার সহকর্মী এবং শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন।

 

এ বিষয়ে যোগদান করতে আসা অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া জানান, তিনি যোগদান করতে আসলে উপাধ্যক্ষকে পাননি। ৫ আগস্টের আগে থেকেই উপাধ্যক্ষ বিভিন্নভাবে তাকে হয়রানি করে আসছে। তিনিউপস্থিত না থেকে পরিস্থিতি ঘোলাটে করেছেন।  এ ঘটনায় তিনি কোন রাজনৈতিক প্রভাব খাটান নি বলেও দাবি করেছেন।

 

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে কোন পক্ষ  অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা