গাধা-হাতির লড়াই জমে উঠেছে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ৪, ২০২০ | ১১:৪৩
Link Copied Successfully!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। গণমাধ্যমে আসছে ভোটের ফলাফল। কোথাও জনগণের রায় গেছে গাধা প্রতীকে, আবার কোথাও হাতি প্রতীকে। নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির প্রতীক যথাক্রমে গাধা ও হাতি। ফলাফল বলছে, চলছে গাধা-হাতির হাড্ডাহাড্ডি লড়াই।

সিএনএন বলছে, এখন পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন যত অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন, তাতে তিনি ২২৪টি ইলেকটোরাল কলেজ ভোট পাচ্ছেন। আর ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অঙ্গরাজ্য জয় অনুযায়ী ইলেকটোরাল ভোট ২১৩টি। মোট ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে জয়ী হতে প্রয়োজন ২৭০ ভোট।

সিএনএনের তথ্য অনুযায়ী ইলেকটোরাল কলেজ ভোটের মতো পপুলার ভোটেও এগিয়ে আছেন বাইডেন। এখন পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোট ছয় কোটি ৮৭ লাখ ৩৮ হাজার ৬৮১। আর ট্রাম্প পেয়েছেন ছয় কোটি ৬১ লাখ ২০ হাজার ৭৮৯ ভোট।
এখন পর্যন্ত ৯টি অঙ্গরাজ্যের ফল ঝুলে রয়েছে। এসব অঙ্গরাজ্য হলো পেনসিলভানিয়া (ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২০), জর্জিয়া (১৬), মিশিগান (১৬), নর্থ ক্যারোলাইনা (১৫), উইসকনসিন (১০), অ্যারিজোনা (১১), নেভাদা (৬), মেইন (৪) ও আলাস্কা (৩)। সূত্র- প্রথম আলো

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা