মতলবে অধ্যক্ষ মোঃ ইমদাদুল হক বেঁচে নেই

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ নভেম্বর ৪, ২০২০ | ৯:৪৪
Link Copied Successfully!

মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও মতলব ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক মোঃ ইমদাদুল হক আমাদের মাঝে বেঁচে নেই।

বুধবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় ঢাকা তাঁর ছোট ছেলে শিপুর বাসায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন) মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্বীয়- স্বজন, সহকর্মী ও গুনীগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুর সংবাদটি মতলবে পৌছালে সর্বত্র শোকের মাতম নেমে আসে। মতলবের শিক্ষাগুর মরুহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারীর পর শিক্ষা ব্যবস্থায় যিনি অবদান রেখেছিলে তিনি হলেন অধ্যক্ষ মোঃ ইমদাদুল হক। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাচা গ্রামের মরহুম হাজী মোঃ ছায়েদ আলী প্রধানীয়া ও মাতা মরহুম হাছন বানুর ছেলে। ইমদাদুল হক বিগত ১৯৫৩ সালের পহেলা জানুয়ারি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ৬৭ বছর৷ বয়সের মধ্যে প্রায় ৫০ টি বছরই মতলব পৌরসভার কলাদী এলাকায় কাটিয়েছেন। তিনি ১৯৬৮ সালে দ্বিতীয় বিভাগে এসএসসি,১৯৭০ সালে দ্বিতীয় বিভাগে এইচ এসএসসি, ১৯৭৩ সালে বিএঅনার্স( বাংলা),১৯৭৪ সালে এমএ ( বাংলা) পাশ করেন।৷ শিক্ষকতা জীবনে অভিজ্ঞতা ঃশাহতলী চিচতী কলেজে ১০/০৮/ ১৯৭৬ সাল থেকে ০৬/০৭/১৯৭৭ সাল পর্যন্ত প্রভাষক পদে, মতলব ডিগ্রি কলেজে ১৯৭৭ সালের ৮ জুলাই বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ১৯৮৫ সালের ৫ মার্চ বাংলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করে এবং সর্বমোট ২৫ বছর এ কলেজে শিক্ষকতা করেন।২০০৩ সালের ২৩ জুলাই রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং সরকারী নিয়ম অনুযায়ী ২০১৩ সালের, ৩০ নভেম্বর অবসর গ্রহন করেন।পরবর্তীতে রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের গভঃবডির সিদ্ধান্ত মোতাবেক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশ অনুযায়ী অধ্যক্ষ হিসেবে আরো ২ বছর চাকুরী করেন। তিনি ২০১৬ সালের ১০ এপ্রিল থেকে কুমিল্লার আল- মানার একাডেমি, নশ্বিপুর,নৈয়াইর,দাউদকান্দিতে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শারিরীক সমস্যার কারনে ২০১৭ সালের ১৫ এপ্রিল অব্যাহতি নেন। এছাড়া তিনি মতলব উত্তরের লুধুয়া স্কুল এন্ড কলেজে এক বছর অধ্যাপনা করেছেন এবং মতলব দারুল উলুম সিনিয়র মাদ্রাসায় ৩ বছর অধ্যাপনা করেছেন। ৷৷৷ ৷৷ সামাজিক ও প্রাতিষ্ঠানিক কর্মকান্ডঃ মতলব ডিগ্রি কলেজে র মুসলিম ছাত্রাবাসের ১৬ বছর দায়িত্ব পালন,মতলব ডিগ্রি কলেজের ” পরিবেশ উন্নয়ন” কমিটির দায়িত্ব পালন করেছেন ১৫ বছর, অত্র কলেজের শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্পাদক হিসেবে ৪ বছর দায়িত্ব পালন করেছেন, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজে ছাত্রী নিবাসে প্রতিদিন সন্ধাকালীন সময়ে পরিদর্শন করে লেখাপড়ার মান উন্নয়নে সক্রিয় ভুমিকা পালন করেন,১৯৮৫ সালে মতলব থানার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক সনদ পেয়েছেন, মাঝিগাছা এম মবিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেছেন। পূর্ব মাঝিগাছা আল- আকসা জামে মসজিদ এর প্রতিষ্ঠাতা ছিলেন। অধ্যক্ষ মোঃ ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা খাতুন,মতলব ডিগ্রি কলেজের বর্তমান ও সাবেক ছাত্র ছাত্রী বৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা