
শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হলেন মোহাম্মদ আবু ইউছুফ


চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের এবার নতুন সভাপতি ও বিদ্যোসাহীর নাম ঘোষণা করেছে জাতীয় বিশ^বিদ্যালয়। সাবেক সভাপতি আনোয়ার হোসেন খোকনের নাম পরিবর্তন করে মোহাম্মদ আবু ইউছুফকে সভাপতি ও শাহেদুল হক মজুমদারকে বিদ্যোসাহী হিসেবে মনোনয়ন দেয় জাতীয় বিশ^বিদ্যালয়।
এ বিষয়ে গেল ৩০ এপ্রিল জাতীয় বিশ^বিদ্যালয় এক প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে বলা হয়, মেহের কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি জনাব আনোয়ার হোসেন খোকন-এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে জনাব মোহাম্মদ আবু ইউছুফ এবং বিদ্যোসাহী সদস্য জনাব মোহম্মদ আবু ইউছুফকে পরিবর্তন করে তদস্থলে বিদ্যোসাহী হিসেবে শাহেদুল হক মজুমদারকে মনোনয়ন দেয়া হলো।
এ বিষয়ে ২৯ এপ্রিল পপুলার বিডিনিউজে ‘ বৃটিশ নাগরিককে সভাপতি করায় প্রথম সভা বয়কট’-শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।


জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এ এস এম আমানুল্লাহ’র অনুমতিক্রমে কলেজ পরিদর্শক আবদুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গভনিং বডির অবশিষ্ট মেয়াদকাল ২৪ মার্চ ২০২৭ সাল পর্যন্ত।
এর আগে গেল ২৯ এপ্রিল আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে প্রথম সভা বয়কট করেছে পরিচালনা পর্ষদের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ মিলনায়তনে আনোয়ার হোসেন খোকন অপেক্ষা করেন। কিন্তু কলেজের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধি ছাড়া পরিচালনা পর্ষদের অন্যান্যরা উপস্থিত হয়নি। প্রথম সভার আগে সম্প্রতি বৃটিশ নাগরিককে আনোয়ার হোসেন খোকনকে মনোনীত করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কাছে তার মনোনয়ন প্রত্যাহার চেয়ে আবেদন করেন কলেজটির গভর্নিং বডির ৮ সদস্য।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কাছে কলেজের গভর্নিং বডির সদস্যের দেয়া চিঠিতে বলা হয়েছে, ‘গভর্নিং বডির সভাপতি হিসেবে আনোয়ার হোসেন খোকনকে মনোনীত করেছেন, যা অধ্যক্ষের মাধ্যমে জানাতে পারি। আমাদের জানা মতে, তিনি একজন বৃটিশ নাগরিক এবং বর্তমানেও তিনি দেশ ও লন্ডন মিলিয়ে অবস্থান করছেন। গত ২০ বছরে তিনি বাংলাদেশে মাত্র হাতেগোনা কয়েকবার এসেছেন। তাও আবার বৃটিশ পাসপোর্টে। এরকম একজন ব্যক্তিকে সভাপতি মনোনীত করায় আমরা চরমভাবে হতাশ এবং কলেজ পরিচালনা সংক্রান্ত সকল কার্যক্রম বাধাগ্রস্থ হবে বলে আশঙ্কা প্রকাশ করছি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির নীতিমালা ৯নং অনুসারে অধিভুক্ত কলেজে গভর্নিং বডির সভাপতি ও সদস্যরা বাংলাদেশের নাগরিক হবেন এবং তাহারা সাধারণভাবে বাংলাদেশের বাসিন্দা হবেন। ওই হিসেবে এ নিয়োগ জাতীয় বিশ্ববিদ্যালয় নীতি বহির্ভূত ও সাংঘর্ষিক।
শাহরাস্তির প্রাচীনতম এই বিদ্যাপিঠটির সুনাম ও কার্যক্রম নির্বিঘেœ পরিচালনার স্বার্থে মেহের ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতির মনোনয়ন প্রত্যাহার করে, কলেজ কর্তৃক দাখিলকৃত প্রস্তাবনা অনুসারে সভাপতি মনোনয়ন প্রদান করার আহ্বান জানানো হয় চিঠিতে।’
আবেদনকারী সদস্যরা হলেন, মো. আয়েত আলী ভূঁইয়া, যদু চন্দ্র শীল, মো. আবু ইউসুফ, গাজী মো. কবির হোসেন, মো. আবুল কাশেম, মো. ইকবাল হোসেন, সুফিয়া আক্তার ও মো. জাকির হোসেন।



























