শাহরাস্তির ইছাপুরায় ২০ বছর পর কৃষকদের নিয়ে বিএনপির জনসভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২, ২০২৫ | ৩:৪৯
Link Copied Successfully!

মহান মে দিবসে গ্রামের কৃষক ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে ২০ বছর পর চাঁদপুরের শাহরাস্তিতে জনসভা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জনসভায় বক্তৃতা রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

সভায় শ্রম দিবসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরা হয়।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শহিদ ঊল্লাহ মিয়াজীর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক কিরণ মুন্সির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি আবু ইউসুফ রূপম পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম পাটোয়ারী, সাবেক আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির
যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আলী, সদস্য সচিব এহেতেশামুল গনী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ আলম শিকদার,
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আজগর মিয়াজী পৌর বিএনপি নেতা মাওলানা মোস্তাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি/ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দুপুর থেকে বিভিন্ন পাড়া-মহল্লা থেকে ব্যানার-পেস্টুন নিয়ে জনসভায় যোগ দেন কৃষক ও নেতাকর্মীরা। পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা