শাহরাস্তিতে ইটভাটা মালিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৫, ২০২৫ | ৬:৩৬
Link Copied Successfully!

পরিবেশবান্ধব জিগজাগ ইটভাটার স্বীকৃতি, হয়রানি বন্ধ ও নীতিমালার সংস্কারের দাবিতে শাহরাস্তিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন ইটভাটা মালিকরা।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি চাঁদপুরের শাহরাস্তি উপজেলা  শাখার সভাপতি, মদিনা ব্রিকসের স্বত্বাধিকারী ও কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির সদস্য মোঃ ফারুক হোসেন মিয়াজীর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

৫ মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলার বিভিন্ন ইটভাটা মালিক ও শ্রমিকরা উপজেলা পরিষদের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন।

বিজ্ঞাপন

পরে ইউএনওর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ইটভাটা মালিকদের দাবিসমূহ:
১.বৈধ জিগজাগ ইটভাটাগুলোর লাইসেন্স নবায়নে জটিলতা দূর করা।
২.জিগজাগ ইটভাটার বিরুদ্ধে হয়রানিমূলক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা বন্ধ করা।
৩. পরিবেশবান্ধব ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা করা।
৪. ক্ষতিপূরণ ছাড়া কোনো ইটভাটা বন্ধ না করা।
৫. ইটভাটার পরিবেশগত ছাড়পত্রসহ অন্যান্য লাইসেন্স সহজ করা।
৬. মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল করা।
৭. ইটভাটা পরিচালনায় দীর্ঘমেয়াদী ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করা।
বক্তারা বলেন, জিগজাগ ইটভাটা প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদন পরিবেশবান্ধব ও জ্বালানি-সাশসী হয়েছে। অথচ বিভিন্ন অজুহাতে বৈধ ভাটাগুলোর ওপর প্রশাসনিক চাপ বাড়ানো হচ্ছে, যা শিল্পের টিকে থাকার জন্য হুমকি। তারা আরও জানান, দেশে প্রায় ৫০ লাখ শ্রমিক এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ইটভাটা বন্ধ হলে এই বিপুল জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়বে, যা
সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ইটভাটা বন্ধ হলে এই বিপুল জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়বে, যা অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলবে।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির সদস্য আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি বলেন, “আমরা পরিবেশবান্ধব প্রযুক্তি অনুসরণ করছি, সরকারকে বিপাকে ফেলতে চাই না। তবে অন্যায্যভাবে হয়রানি চলতে থাকলে আন্দোলন আরও বেগবান হবে।”

বিজ্ঞাপন

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্মারকলিপি গ্রহণ করে বলেন, “সরকারের গৃহীত নীতিমালার আলোকে যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদের দাবিসমূহ পাঠানো হবে।”

ইটভাটা মালিকরা জানিয়েছেন, তাদের দাবির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না হলে আগামী ১১ মার্চ দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান এবং ঈদের পরে ঢাকায় মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচিতে শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইটভাটা মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অংশ নেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা