মতলবে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৮, ২০২০ | ৯:০৩
Link Copied Successfully!

মতলব পৌরসভার উত্তর বাইশপুর গ্রামে সামছুন নাহার (৬৫) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ওই গ্রামের ফকির বাড়ীতে এ ঘটনাটি ঘটে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , ওই বাড়ি মৃত রহিম মুন্সির চার মেয়ে ও দুই ছেলের মধ্যে নিহত শামসুন্নাহার তার স্বামীকে নিয়ে বাপের বাড়িতে থাকতো। ঘটনার দিন নিহতের স্বামী আব্দুর রাজ্জাক চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করেন। তবে আজ নিহতের ছোট ভাই মরহুম বোরহানউদ্দিন মুন্সির ছেলে পারভেজ (২৬) তার ফুফুর সাথে দেখা করার জন্য সকালে বাড়িতে আসে।

ওই বাড়ির একাধিক ব্যক্তি জানান, ঘটনার দিন সকালে পারভেজ তার ফুফু শামসুন্নাহারের সাথে ঝগড়া করে এবং দুপুরের পর বাড়ি থেকে চলে যায়। সে বাড়ি থেকে চলে যাওয়ার পর শামসুন্নাহার কে ঘরের বাইরে বের হতে দেখা যায়নি। সন্ধ্যার আগ মুহূর্তে হাঁস-মুরগি ঘরে নেওয়ার জন্য বাড়ির এক মহিলা ওনাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ পায়নি। পরে বাড়ির কয়েকজন দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে শামসুন্নাহারের গলাকাটা লাশ দেখতে পায়।

বিজ্ঞাপন

মতলব থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি খুবই স্পর্শকাতর, সিআইডি ও পি বি আই এর টিম ঘটনাস্থলে আসছে। আমরা প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা