বিকেলে বিয়ে, সকালে মিলল বরের ঝুলন্ত মরদেহ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৫ | ৮:২৯
Link Copied Successfully!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ের দিনে বরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের জগথা মহল্লার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফুল ইসলাম জগথা মহল্লার মৃত মোস্তফা আলমের ছেলে। তিনি শহরের পশ্চিম চৌরাস্তা বটতলা এলাকায় ওষুধের দোকান করতেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে বর বেশে নববধূ আনতে যাওয়ার কথা ছিল আরিফের। কিন্তু তার আগেই ভোররাতে বাড়ির পাশে জনৈক আজিজের আমবাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বিয়েতে মত ছিল না আরিফের। শারীরিক সমস্যা আছে এমনটা দাবি করে বিয়ে করতে চাননি তিনি। কিন্তু পরিবারের লোকজন তাকে বিয়ে দিতে উঠেপড়ে লাগে। এর আগেও তার বিয়ে ঠিক করা হলেও বাড়ি থেকে পালিয়ে যান আরিফ। এবারও বিয়েতে মত ছিল না তার। এক প্রকার জোর করেই তার বিয়ে ঠিক করা হয়। এতে বাধ্য হয়েই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

জোর করে বিয়ে ঠিক করা হয়নি দাবি করে আরিফের বোন রনি আক্তার জানান, তার মতামত নিয়েই বিয়ে ঠিক করা হয়েছিল। রাতে বাড়িতেই ছিল তার ভাই। খাওয়া-দাওয়া শেষে বাড়ির নিজ ঘরেই ঘুমান তার ভাই আরিফ। ভোররাতে ভাইকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে একপর্যায়ে বাড়ির পাশের আমবাগানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। কি কারণে তার ভাই এমনটা করলেন- এটা তিনিও ভাবতে পারছেন না।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তারা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর