এক লাফে লেবুর পিস ২০ টাকা!

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২১, ২০২৫ | ৬:০০
Link Copied Successfully!

আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজারে সক্রিয় হচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। রোজায় লেবুর বাড়তি চাহিদাকে পুঁজি করে ইতোমধ্যেই পণ্যটির দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি পিস লেবু ২০ টাকা, আর হালি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। 

ভোক্তাদের অভিযোগ, এক সপ্তাহ আগেও একই লেবু ২০ টাকায় এক হালি কিনতে পাড়তেন তারা। সে হিসেবে প্রতি পিস ছিল ৫ টাকা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একাধিক বাজার ঘুরে এবং বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বড় ও মাঝারি সাইজের লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। সেই হিসেবে এক পিস লেবুর দাম গুণতে হচ্ছে ২০ টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এক সপ্তাহ আগেও যে লেবু হালি প্রতি বিক্রি হয়েছে ২০-৩০ টাকা; তা এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ শফিউল্লাহ বলেন, রোজার বাকি এখনও ৭-৮ দিন, এর মধ্যেই ব্যবসায়ীরা লেবুর দাম বাড়িয়ে দিয়েছেন। তাও দাম ৫-১০ টাকা বাড়েনি, এক লাফে দুই থেকে তিনগুণ বাড়ানো হয়েছে। এক সপ্তাহ আগেও যে লেবু কিনেছি ২০-৩০ টাকা হালিতে, আজ দাম চায় ৭০-৮০ টাকা।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাজারের এখনই যে অবস্থা—রোজার দু-একদিন আগে কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় বুঝতে পারছি না! এভাবে তো একটা দেশ চলতে পারে না। এখনও সময় আছে, সরকারের উচিত রোজা উপলক্ষ্যে বাজারে কঠোর মনিটরিং নিশ্চিত করা।

সাইফুল ইসলাম নামে আরেক ক্রেতা বলেন, ভাবছিলাম আগেভাগে রোজার জন্য বাজার করবো। কিন্তু বাজারে এসে দেখি ব্যবসায়ীরা আগেই দাম বাড়িয়ে দিয়েছে। তাই সিদ্ধান্ত নিয়েছি আপাতত লেবু কিনবো না। দরকার হয় রোজা কয়েকটা যাওয়ার পর লেবু কিনবো। প্রতি রোজাতেই দেখি শুরুর আগে এবং প্রথম ৩/৪টা রোজায় সবকিছুর দাম বেশি থাকে, পরে আবার কমতে থাকে।

এদিকে লেবুর দাম বাড়ায় আগের তুলনায় বিক্রি কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। খুচরা বিক্রেতারা জানান, যেখান থেকে তারা লেবু কিনে আনেন সেখানেই দাম বৃদ্ধি করা হয়েছে। এ জন্য তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। দাম বেশি শুনে অনেক ক্রেতা লেবু না কিনে চলে যায়। এক মাস আগেও এই লেবু ২০-৩০ টাকা হালি দরে বিক্রি করেছেন।

সবজি বিক্রেতা মো. রাসেল মিয়া বলেন, পাইকারিতেই হঠাৎ করে দাম বেড়ে গেছে। আমাদের বেশি দামে কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করছি। পাইকারিতে দাম কমলে খুচরা বাজারেও কম দামে বিক্রি করবো।

আরেক সবজি বিক্রেতা মো. রাব্বি বলেন, রমজান মাসে সব সময় লেবুর দাম বাড়ে। এবার রোজার এক সপ্তাহ আগেই লেবুর দাম বেড়েছে। এছাড়া এখন লেবুর সিজন না হওয়াও দাম বাড়ার কারণ। রমজান মাসে লেবুর দাম আরও বাড়তে পারে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর