ময়লার স্তুপের আগুনে ঝলসে গেলো শিশু শ্রেণীর ছাত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২১, ২০২৫ | ৯:২১
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়ায় খেলতে গিয়ে আগুনে পুড়ে ঝলসে গেছে শিশু সামিয়ার (৬) শরীর। মঙ্গলবার দুপুরে উপজেলা তেতৈয়া গ্রামের ৪১নং সরকারি প্রাথমিক বিদালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক হাসান জানান, শিক্ষার্থী সামিয়া শিশু শ্রেণীর ছাত্রী। দুপুর ১২ টায় বিদ্যালয় ছুটির পর সে বড় বোনের জন্য অপেক্ষা করতে গিয়ে অন্য শিক্ষার্থীদের সাথে মাঠে খেলা করে। বেলা সাড়ে ১২ টার দিকে মেয়েটি শরীরে আগুন নিয়ে চিৎকার দিতে দিতে বিদ্যালয়ের বারান্দার দিকে ছুটে আসছে।  শিক্ষক সোহেল রানা তাৎক্ষনিক ছুটে গিয়ে মেয়েটির জামা ছিড়ে পেলে। এসময় আমাদের উভয়ের দু’হাত ঝলসে যায়। ততক্ষনণ মেয়েটির শরীরের ৭০ ভাগ অংশ পুড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন।
সামিয়ার বাবা মিজানুর রহমান জানান, আমার দুই মেয়ে বড় মেয়ে তেতৈয়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। ছোট মেয়ে সামিয়া শিশু শ্রেণীর ছাত্রী। স্কুল ছুটি হওয়ার পর বড় বোনের জন্য অপেক্ষা করতে গিয়ে অন্য শিক্ষার্থীদের সাথে খেলার চলে ময়লার আগুনের স্তুপে পড়ে গিয়ে তার শরীর ঝলসে যায়। খবর পেয়ে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে নিয়ে যাই।’

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা