
কেন্দ্রীয় যুবলীগের সম্পাদক নিখিলকে নব-নির্বাচিত চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা


বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।শনিবার (২৪ অক্টোবর) সকালে মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মাইনুল হোসেন খান নিখিলের নিজ বাড়ীতে গিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মতলব দক্ষিন উপজেলার নব – নির্বাচিত চেয়ারম্যান।
গত২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকা মার্কার বিজয় হওয়ায় এবং নির্বাচনের আগে মতলবে এসে জনগনের কাছ থেকে নৌকার ভোট চাওয়ায় কেন্দ্রীয় এ নেতার প্রতি কৃতজ্ঞতা জানান মতলব দক্ষিণ উপজেলার নব- নির্বাচিত চেয়ারম্যান ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি দেওয়ান রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এমএআজিজ বাবুল,জাতীয় পার্টির নেতা আব্দুল কাইউম খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল প্রমুখ।





























