শাহরাস্তিতে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২৪ | ৪:৫৯
Link Copied Successfully!

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশের ৫ শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।

 

বৃহস্পতিবারসকাল থেকে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় জেলা প্রশাসন ও সওজ বিভাগ চাঁদপুরের যৌথ উদ্যোগে সড়কের জায়গায় গড়ে উঠা এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিজ্ঞাপন

গত কয়েকদিন পূর্বে উপজেলার ওয়ারুক বাজার, দোয়াভাঙ্গা ও কালিয়াপাড়া বাজার থেকে ব্যবসায়ীদের নিজ দায়িত্বে এসব স্থাপনা সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়।
গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এ অভিযান।
উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত

তিনি জানান, সড়ক ওজনপদ বিভাগের জায়গা দখলমুক্ত করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, নিয়ম মেনে আবেদন করলে তারা সরকারি সুবিধা পেতে পারেন।

দোয়াভাঙ্গার স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিলো। কিন্তু কয়েকদিন পরে আবারও সড়কের এই জায়গা অবৈধভাবে দুই পাশ দখল হয়ে যায়। উচ্ছেদ করে সরকারের যে অর্থ ও সময় ব্যয় হয় সেটির ফলাফল আর পাওয়া যায় না।

বিজ্ঞাপন

সওজ সড়ক উপ-বিভাগ চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ওয়াছিউদ্দিন আহমেদ জানান, গত নভেম্বর মাস থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সড়কের সব জায়গা দখলমুক্ত করা হবে।৷

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত