মাহফিলে পুলিশ, পালালেন তাহেরী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৫, ২০২৪ | ৪:৩৭
Link Copied Successfully!

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ভক্তরা ফের পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে জেলার বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ী গ্রামে মাহফিল থেকে তাহেরিকে গ্রেপ্তার করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। এ সময় হট্টগোলের মধ্যে মাহফিল থেকে পালিয়ে যান তাহেরী।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ী গ্রামে আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামে একটি স্থানীয় সংগঠনের আয়োজনে মাহফিলে গিয়াস উদ্দিন তাহেরী উপস্থিত হন। তবে মাহফিলে কোনো অনুমতি না থাকায় খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশের প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয়। এতে উত্তপ্ত হয়ে ওঠে মাহফিলের পরিবেশ। এ সময় গিয়াস উদ্দিন তাহেরীকে তার ভক্তরা পাশের একটি বাড়িতে নিয়ে যান। পরে তিনি বাড়ির পেছনের বিল দিয়ে ছদ্মবেশে পালিয়ে যান। মাহফিলে উপস্থিত উত্তেজিত জনতা পুলিশের ব্যবহৃত তিনটি গাড়ির গ্লাস ভাঙচুর করে। এ ঘটনায় এসআই ফারুক আহমেদ, এএসআই প্রদীপ দাসসহ ছয়জন পুলিশ আহত হয়েছেন। পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও পরিবেশ অস্থিতিশীল করার অপরাধে ছয়জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ১২ ডিসেম্বর আখাউড়ার একটি মাহফিলে পুলিশের ওপর হামলার পর ১৩ ডিসেম্বর আখাউড়া থানায় এসআই বাবুল বাদী হয়ে গিয়াস উদ্দিন তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নামে একটি মামলা করেছেন। এছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে সেই মামলায়।

বিজয়নগর থেকে আটককৃতরা হলেন- উপজেলার চর ইসলামপুর মধ্যপাড়ার মন মিয়ার ছেলে ওমর আলী (২৯), একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে হাকিম মিয়া (৩৭), মৃত আব্দুল কাশেমের ছেলে সেলিম মিয়া (২৪), নাজিরাবাড়ীর রমজান মিয়ার ছেলে শাহানুর (৩৫), একই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মিজান মিয়া ও ছতরপুর গ্রামের সেন্ট মিয়ার ছেলে মোশাররফ মিয়া।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান, নাজিরাবাড়ীর মাহফিলের অনুমতি ছিল না। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর উপস্থিত মানুষের মধ্যে তাহেরীকে গ্রেপ্তার আতঙ্ক দেখা দেয়। কিছু উচ্ছৃঙ্খল জনতা পুলিশের ব্যবহৃত গাড়িতে হামলা চালিয়ে তিনটি গাড়ি ভাঙচুর করে। পুলিশের কাজে বাধা ও পরিবেশ অস্থিতিশীল করার অপরাধে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত