‘আওয়ামী লীগ পালিয়ে গেছে, তারা আর জনগণের কাছে ফিরতে পারবে না’

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৪, ২০২৪ | ৪:০৬
Link Copied Successfully!
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম বলেছেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ফিরে আসার চেষ্টা করছে এটি ভুয়া খবর। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা আর জনগণের কাছে ফিরতে পারবে না। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ তারা আর স্বৈরাচার ফ্যাসিষ্ট সরকারকে বরদাস্ত করবে না।

 

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণে নিউ হোস্টেল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশে যে গণহত্যা চালিয়েছে তার বিচার ছাড়া দেশের মানুষ তাদের আর দেখতে চায় না। অবশ্যই দেশের মাটিতে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগ লাখো লাখো নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে। জামায়াতে ইসলামীর এক লক্ষ নেতাকর্মী জেল খেটেছে। অন্যান্য দলের লাখো লাখো নেতাকর্মী জেলে ছিল। এটাই ছিল শেখ হাসিনার বাংলাদেশ। পালাবেন না কেন? এমন ভাবে অন্যায় করেছেন জনগণ পেলে আর রাখত না। ছাত্র জনতার বিপ্লবের কারণে স্বৈরাচার সরকার বিদায় হতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, আমরা কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই। এই অধিকার প্রতিষ্ঠা করার জন্যই ছাত্র-জনতার গণআন্দোলন একটি অঙ্গীকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই সংস্কারের মাধ্যমে সুন্দর নির্বাচন চাই।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাহ হোসাইন মিয়াজী, নায়েবে আমির অ্যাড. মাসুদুর ইসলাম বুলবুল, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারী মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মদ আবদুল মবিন, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমির আবদুর রশিদ পাটওয়ারী।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা