শাহরাস্তিতে জামিয়া ইসলামিয়া বশির উল্লাহ আরিফা খাতুন মাদ্রাসার উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২৪ | ১০:২৩
Link Copied Successfully!

শাহরাস্তিতে জামিয়া ইসলামিয়া বশির উল্লাহ আরিফা খাতুন মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

(৬ ডিসেম্বর) শুক্রবার বাদ আসর শাহরাস্তি উপজেলার মেহের রেল স্টেশন সংলগ্ন এ মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বশির উল্লাহ মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা, জামিয়া ইসলামিয়া বশির উল্লাহ আরিফা খাতুন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাঃ এবিএম সালাহউদ্দিন।

 

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

বশির উল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম আজাদের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শামসুল আলম, মোঃ জামাল উদ্দিন, হাফেজ কামাল হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মাওলানা মাইনুদ্দিন, হাফেজ মোঃ মনির হোসেন, জনতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম বিএসসি, মাদ্রাসার সদস্য গাজী ফিরোজ, কোরআন তেলাওয়াত করেন হাফেজ হাফেজ আলাউদ্দিন, উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোঃ মাজহারুল ইসলাম মিঠু, মোঃ ইমরান কবিরসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাতা ও প্রধান অতিথির বক্তব্যে বলেন এ প্রথম দৃষ্টি নন্দিত ডিজাইনে, মনোরম পরিবেশে নির্মিত পাঁচতলা ভবনে স্থাপিত জামিয়া ইসলামিয়া বশিরউল্লাহ আরিফা খাতুন মাদ্রাসা।

সকলের জন্য উন্মুক্ত একটি অলাভজনক ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান। সেজন্যেই সাশ্রয়ী খরচে এখানে অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলীর দায়ীত্বে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

আবাসিক ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য ও সুস্থতা বিবেচনা করে সম্পূর্ণরুপে সুষম খাদ্যে সরবরাহ করা হবে। ছাত্র- ছাত্রীদের সার্বক্ষনিক বশিরউল্লাহ মেডিকেলে চিকিৎসারসু ব্যবস্থা রয়েছে। ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের মাধ্যেমে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ কম্পিউটার শিক্ষক দ্বারা কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে বিশ্বমানের ছাত্র-ছাত্রী হিসাবে তৈরির সর্বাত্মক চেষ্টা থাকবে।

আশেপাশের ধর্মীয় কোন প্রতিষ্ঠানের সাথে আমাদের বিরোধ ও প্রতিযোগিতা নেই। আমরা নিতান্তই একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ধর্মীয় শিক্ষাকে বিকাশের জন্য ও গভেষণা কাজে সহায়তা এবং একমাএ মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই কার্যক্রম পরিচালনার প্রত্যাশা। সাথে সাথে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফ্যল্যের জন্য সকলের সহযোগীতা ও দোয়া কমেনা করছি। ছাত্র -ছাত্রীদের মেধা বিকাশের জন্য শিক্ষক, ছাএ-ছাত্রী ও অভিভাবকদের সমন্বয়ে নিয়মিত মতবিনিময় সভার আয়োজন করা হবে এবং আঞ্চলিক ও জাতীয় তথা বিভিন্ন ইসলামিক এবং কোরআন প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য ছাত্র -ছাত্রীদেরকে বিশেষ ভাবে প্রশিক্ষণ দেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল