ফরিদগঞ্জ বিউটিফুল ধানুয়ার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

Reporter
আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ নভেম্বর ২১, ২০২৪ | ১০:২১
Link Copied Successfully!
ফরিদগঞ্জে বিউটিফুল ধানুয়ার ১০ম  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী পর্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন কমিটির
আহ্বায়ক শামীম হাসান নিশানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধানুয়া সালেহীয়া ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, ফরিদগঞ্জ বাজারের ১ টু ৯৯ মার্কেটের প্রতিষ্ঠাতা ব্যাবসায়ী মোঃ ইসমাইল গাজী।
অনুষ্ঠানের সমাপনী পর্বে রম্য বিতর্ক অনুষ্ঠানে কবিরাজ, ঘটক, রাধুনী, মেকাপ সুন্দরী, দালাল, কাজের বুয়া, টিকটকার চরিত্রে বক্তব্য উপস্থাপন করে বিতার্কিকরা। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কুইজ প্রতিযোগীতা, উপস্থিত বক্তব্য, দেশাত্মবোধক গান ও কাছিটানা প্রতিযোগীতা আয়োজন করা হয়।
সংগঠনটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন কমিটির সদস্য সচিব আল-আমীন গাজী মানিক জানান, আমরা এবছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানুয়া এলাকার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করিছি। এছাড়া এবছর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে সংগঠনের সদস্যদের নিয়ে আনন্দ ভ্রমণ সহ নানা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ