ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, কিশোর কারাগারে

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ অক্টোবর ২১, ২০২০ | ৪:০৫
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি গ্রামে ১১ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়। গত রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মতলব পৌরসভা চরমুকুন্দী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করে কিশোরীর মা । পুলিশ এই রাতেই সাব্বির আলম নামে এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করে। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর সংশোধানাগারে পাঠানো হয়েছে।

মেয়েটির বাড়ি উপজেলার মতলব পৌর এলাকায়। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। অভিযুক্ত ওই কিশোরের বাড়ি উপজেলার মতলব পৌরসভার চরমুকুন্দি গ্রামে। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। সে চরমুকুন্দি গ্রামের আবু সাঈদের ছেলে। মেয়ে ও ছেলে সম্পর্কে মামা-ভাগ্নি।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ওই ছাত্রী গত রোববার একই এলাকায় তাঁর নানার বাড়িতে বেড়াতে যায়। ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় কিশোর সাব্বির ছাত্রীকে ফুঁসলিয়ে নানার বাড়ির দুটি বসতঘরের মাঝখানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই কিশোর দৌড়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ছাত্রীর স্বজনেরা প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও সমঝোতায় পৌঁছাতে পারেননি। পরে মঙ্গলবার রাত আটটায় ছাত্রীটির মা বাদী হয়ে ওই কিশোরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।

কিশোরীর মা বলেন, অভিযুক্ত সাব্বির এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তাঁর মেয়ের ইজ্জত নষ্ট হয়েছে এ ঘটনায়। এ জন্য থানায় ছেলেটির বিরুদ্ধে মামলা করেছেন। তার কঠোর শাস্তি হওয়া দরকার।

থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, মঙ্গলবার রাত ১০টায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে চাঁদপুর বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। কিশোরীকে চাঁদপুর সদর হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা শেষে তাকেও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা