নবী-রাসুলগন বলে গেছেন, মধ্যপ্রাচ্যে ধ্বংস হবে পৃথিবী : ট্রাম্প

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৭, ২০২৪ | ৪:১৬
Link Copied Successfully!

আমেরিকান জনপ্রিয় পডকাস্টার জো রোগানকে দেওয়া প্রায় তিন ঘণ্টার এক দীর্ঘ সাক্ষাৎকারে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক ও মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনার বিষয়ে কথা বলেছেন আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেই সাক্ষাৎকারে তিনি আমেরিকার অতীত, ভবিষ্যৎ এবং বিশ্বের জন্যও ভবিষ্যদ্বাণী করেছেন। বৈশ্বিক ভবিষ্যদ্বাণী করতে গিয়ে তিনি নবী-রাসুলদের বলে যাওয়া কথার উদাহরণও টেনেছেন।

গত শুক্রবার রোগান এক্সপেরিয়েন্স পডকাস্ট অনুষ্ঠানে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার রেকর্ড করা হয়। এরপর ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ২ ঘণ্টা ৫৯ মিনিটের সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। ইউটিউবে ভিডিওটি প্রকাশের পর রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত ২ কোটি ৫৯ লাখ ৪৮ হাজারের বেশি বার দেখা হয়েছে।

প্রায় তিন ঘণ্টার সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন ও কমালা ইসরায়েল-হামাস যুদ্ধের সময় কোনও কিছু না করার জন্য ইসরায়েলকে উপদেশ দেওয়ায় এই সমালোচনা করেন তিনি।

বিজ্ঞাপন

তবে হামাসের সাথে যুদ্ধের পুরো সময়ে বাইডেনের কথা না শোনার জন্য ইসরায়েলের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধের সময় কিছু না করার জন্য ইসরায়েলকে বলেছিলেন বাইডেন।

‘‘আমার মনে হয়, যদি তারা (ইসরায়েল) বাইডেনের কথা শুনতো, তাহলে এখনও তাদের মাথার ওপর বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো,’’ যোগ করেন তিনি।

‘‘বাইডেনের অনেক কিছুতে ভুল আছে। আমার ধারণা আপনিও বলবেন যে, তিনিও (হ্যারিস) ভুল করেছেন। কারণ তিনি সবসময় বলেছেন, তারা একসাথে সিদ্ধান্ত নিয়েছেন।’’

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ইসরায়েল তার (বাইডেনের) উপদেশ শোনেনি।

• মধ্যপ্রাচ্যে শেষ হবে বিশ্ব

রোগান এক্সপেরিয়েন্স পডকাস্টে এরপরই মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতির বিষয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই সাবেক প্রেসিডেন্ট বলেন, এই অঞ্চল সম্পর্কে নবীরা যা বলে গেছেন তা তিনি বিশ্বাস করেন। তারা বলেছেন, মধ্যপ্রাচ্য এমন জায়গা হবে, যেখানে শেষ হবে বিশ্ব।

ট্রাম্প বলেন, ‘‘আপনি জানেন, নবীরা বলে গেছেন, মধ্যপ্রাচ্যে পৃথিবী শেষ হয়ে যাবে। আপনি এটা জানেন, তাই না।’’

সূত্র: জেরুজালেম পোস্ট।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা