তিন বছর পর ১ ভোটে পরাজিত প্রার্থী ৩ ভোটে জয়ী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২৪ | ১২:৩৭
Link Copied Successfully!

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ ভোটে পরাজিত ৫নং ওর্য়াডের (ইউপি) সদস্য পদপ্রার্থী আব্দুস সবুর পিন্টু (তালা প্রতীক) তিন বছর পর অবশেষে আদালতের রায়ে ১ ভোটে বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচনি ট্রাইব্যুনাল (ইউনিয়ন পরিষদ) আদালতের বিচারক ইফতেখার শাহরিয়ার পরাজিত এ ইউপি সদস্য পদপ্রার্থীকে ৩ ভোটে বিজয়ী ঘোষণা করে রায় দিয়েছেন। গত ১৫ অক্টোবর এ রায় ঘোষণা করা হয়। তবে মঙ্গলবার (২২ অক্টোবর) ঘটনাটি জানাজানি হয়।

 

বিজ্ঞাপন

জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওর্য়াডে ইউপি সদস্য পদে আব্দুস সবুর পিন্টু তালা ও মারুফ হাসান রনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট শেষে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ফুটবল প্রতীকের প্রার্থী মারুফ হাসান রনিকে বিজয়ী ঘোষণা করেন। এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস সবুর পিন্টু আপত্তির কারণে ৫ বার ভোট গণনায় ১ ভোটে ফুটবল প্রতীকের প্রার্থী মারুফ হাসান রনিকেই বিজয়ী ঘোষণা করা হয়। তখন ১ ভোটে পরাজিত ঘোষণা করা প্রার্থী আব্দুস সবুর পিন্টু ওই ভোট কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে পরিকল্পিতভাবে তাকে পরাজিত করার অভিযোগ তুলেছিলেন।

এ ব্যাপারে ২০২১ সালের ১৫ ডিসেম্বর আব্দুস সবুর পিন্টু জেলা নির্বাচনি ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেন। গত ১৫ অক্টোবর জেলা নির্বাচনি ট্রাইব্যুনালের (ইউনিয়ন পরিষদ) বিচারক ইফতেখার শাহরিয়ার বাদিপক্ষ আব্দুস সবুরকে ৩ ভোটে বিজয়ী ঘোষণা করে রায় দেন।

আদালতে পুনঃগণনায় তালা প্রতীকের প্রার্থী আব্দুস সবুর পিন্টু ১ হাজার ১১৪ ভোট পেয়েছেন। অন্যদিকে ফুটবল প্রতীকের মারুফ হাসান রনি পেয়েছেন ১ হাজার ১১১ ভোট। ফলে আব্দুস সবুর ৩ ভোটে বিজয়ী হন।

বিজ্ঞাপন

এ বিষয়ে আব্দুস সবুর পিন্টু সাংবাদিকদের জানান, গত ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হয়েছিলাম। কিন্তু পাঁচ বার গণনার পর আমাকে ১ ভোটে পরাজিত দেখানো হয়েছিল। তিনি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্য আদালতের রায়কে আমলে নিয়ে নতুন গেজেটে ইউপি সদস্য হিসেবে তার নাম ঘোষণার দাবি জানিয়েছেন তিনি।

অপরদিকে বর্তমান ইউপি সদস্য মারুফ হাসান রনি সাংবাদিকদের বলেন, ‘আমি আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করব। ২০২১ সালের নির্বাচনে ভোট গণনার সময় ভোট সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা উপস্থিত থেকে ভোট গণনা করে আমাকে এক ভোটে বিজয়ী ঘোষণা করেছিলেন। আমি প্রায় ৩ বছর ধরে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।’

জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, ২০২১ সালে তিলকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী আব্দুস সবুর আদালতে মামলা করেন। আদালতে পূর্ণ ভোট গণনায় পরাজিত আব্দুস সবুর পিন্টু ৪ ভোট বেশি পেয়েছেন। আদালতের রায়ের বিষয়ে একটি প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন। সূত্র : যুগান্তর

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ