প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৫, ২০২৪ | ৫:৩২
Link Copied Successfully!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ শনিবার সংলাপে বসেছেন বিএনপির নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এই সংলাপে অংশ নিচ্ছে। আজ বেলা আড়াইটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ শুরু হয়।

সংলাপে অংশ নেওয়া বিএনপির অন্য নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও সালাহ উদ্দিন আহমেদ। এতে সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন উপদেষ্টাও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। এখানেই বিএনপির সঙ্গে বৈঠক শুরু হয়েছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসেরছবি: প্রথম আলো

বিএনপিকে দিয়েই আজ এই সংলাপ শুরু করা হলো। বিএনপির পর আজ বেলা তিনটায় জামায়াতে ইসলামী, সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ, বিকেল চারটায় বাম গণতান্ত্রিক জোট, সাড়ে চারটায় হেফাজতে ইসলাম, পাঁচটায় ইসলামী আন্দোলন ও সন্ধ্যা ছয়টায় গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ হবে।

বিজ্ঞাপন

সরকারি সূত্রগুলো জানিয়েছে, দেশের নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য সরকার ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে পাঁচটি কমিশন গঠন করেছে। খুব শিগগির সংবিধান সংস্কার কমিশনও গঠন করা হবে।

মূলত এই সংস্কার কমিশনগুলোকে রাজনৈতিক দলগুলো কীভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়ে আলোচনা ও মতামত চাওয়া হবে। এ ছাড়া ৯ অক্টোবর থেকে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, আইনশৃঙ্খলাসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা হবে।

ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরই মধ্যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফা বৈঠক করেছেন। এখন তৃতীয় দফায় সংলাপ করছেন আজ থেকে।

সরকারি সূত্র জানিয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সঙ্গী ১৪–দলীয় জোটকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে না।

জাতীয় পার্টিকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন