মতলবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ : একজন গুলিবিদ্ধ

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২, ২০২৪ | ৪:৪৯
Link Copied Successfully!
চাঁদপুরে মেঘনা নদীতে রাতের আঁধারে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আরিফ উল্লাহ সরকার গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে জেলার মতলব উত্তর উপজেলার বোরোচর এলাকার মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
গুরুতর আহত আরিফ উল্লাহ সরকার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাকে সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।
তার মেয়ে তানজিলা আক্তার বলেন, বাবার পেটে অনেক গুলি। এখন কিভাবে চিকিৎসা করাবো। বাবা  বালু কেটে নেয়ার খবরে ঘটনাস্থলে যায়।
এলাকাবাসী জানান,  মেঘনা নদীর বোরোচর এলাকায় একদল দুর্বৃত্ত রাতের আধারে বালি কাটার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন দুর্বৃত্তদের বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হয়। তাদের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছে।
এছাড়া সংঘর্ষে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
চাঁদপুর সদর হাসপাতালের সহকারি রেজিষ্টার ডা. রফিক হাসান ফয়সাল বলেন, আরিফ উল্যার শরীরের বিভিন্ন স্থানে ছড়া গুলি রয়েছে। খাদ্য নালী ছিদ্র হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জানতে চাইলে মোহনপুর নৌ-পুলিশের ইনচাজ মো. কামরুজ্জামান বলেন, বিষয়িটি জানা নেই। সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সম্প্রতি রাতের আঁধারে মেঘনা নদীতে বালি উত্তোলন চেষ্টাকালে বেশকিছু ড্রেজার জব্দ ও অর্ধশত শ্রমিক আটক করে জেলহাজতে পাঠানো হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা