গন্ধর্ব্যপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২১, ২০২৪ | ১২:৪৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর)  বিকেলে ইউনিয়নের মালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত হয় এ কর্মী সম্মেলন।

সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামী ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মোত্তালেব হোসেনের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা আব্দুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর চাঁদপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

বিজ্ঞাপন

ওই সময় তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মীদের দমিয়ে রাখা হয়েছে। দেওয়া হয়েছে রাজাকার ও জঙ্গির তকমা। মিথ্যা মামলা দিয়ে জামায়াত ইসলামীর কর্মীদের হয়রানি করা হয়। আল্লাহ তার বিচার করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির মো. কলিম উল্ল্যাহ, নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসেন পরান, সেক্রেটারি মো. শরীফ হোসাইন পাটোয়ারী, সহকারী সেক্রেটারি মো. জয়নাল আবেদীন।

বক্তারা গেলো ১৬ বছর আওয়ামী লীগ সরকার কর্তৃক জামায়াত ইসলামীর উপর করা বিভিন্ন নির্যাতনের বর্ননা দেন। এবং জামায়াত ইসলামীকে সাংসদে পাঠিয়ে ইসলামের পক্ষে ও সাধারণ মানুষের পক্ষে কথা বলার সুযোগ করে দেওয়ার আহবান জানান।

বিজ্ঞাপন

সম্মেলনে ওই সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন ওয়ার্ড পর্যায় ও অঙ্গসহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা