হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির প্রথম সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২৪ | ১:০২
Link Copied Successfully!
হাজীগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কার্যকরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে রিপোর্টার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিতি সদস্যদের সম্মতিক্রমে ব্যাংক একাউন্ট হোল্ডার পরিবর্তন, নতুন সদস্য অর্ন্তভুক্তিকরণ ও সদস্য নিয়মিত চাঁদা আদায়ের সিদ্ধান্ত গৃহিত হয়।
সাধারণ সম্পাদক মো. খন্দকার আরিফ হোসেনের উপস্থাপনায় সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনজুর আলম পাটওয়ারী এবং গীতা থেকে পাঠ করেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস।
এ সময় বক্তব্য রাখেন, সহ-সভাপতি কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, কার্যকরি সদস্য খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ ও সাইফুল ইসলাম সিফাত।
সভায় যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, ইমাম হোসেন হীরা, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, কার্যকরি সদস্য মো. সাইফুল ইসলাম ও এনায়েত মজুমদার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩১ আগস্ট হাজীগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটি দায়িত্বভার গ্রহণ এবং ১ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা