বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২৪ | ১২:৪৯
Link Copied Successfully!
হাজীগঞ্জে গোসলখানায় বালতির পানিতে ডুবে মুনতাহা আক্তার নামের (এক বছর) শিশুর মৃত্যু হয়েছে। রোববার  বিকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নওহাটা গ্রামের বিনা গাজী পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির মো. রিয়াদ পাটওয়ারীর সন্তান।
স্থানীয়রা জানান,  বিকালে শিশু মুনতাহা আক্তারকে নিজ বসতঘরের পাশে গোসলখানার বালতিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। তাৎখনিক শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ধারণা করা হচ্ছে, শিশুটি খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে গোসলখানায় চলে যায়। এসময় গোসলখানায় রাখা বালতির পানি নিয়ে খেলাধূলা কিংবা পানি খেতে গিয়ে শিশুটি বালতিতে উপুড় হয়ে পড়ে পানিতে ডুবে মারা যায়।
বালতির পানিতে ডুবে শিশু মুনতাহা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মহিউদ্দিন পাঠান নামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি জানান, মারা যাওয়া শিশুর বয়স এক বছর তিন দিন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা