যাত্রীবাহী বাস নদীতে পড়ে ১৪ ভারতীয় নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৩, ২০২৪ | ৪:১৫
Link Copied Successfully!

যাত্রীবাহী এক বাস নদীতে পড়ে অন্তত ১৪ জন ভারতীয় নিহত হয়েছেন। আজ শুক্রবার নেপালে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১৭ জন।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নিবন্ধিত বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালের রাজধানী কাঠমুন্ডুর উদ্দেশ্যে যাত্রা করেছিল। এতে যাত্রী ছিল ৪০ জন।

বিজ্ঞাপন

 

পথিমধ্যে নেপালের তানাহুন জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি হাইওয়ে থেকে পড়ে যায়। গন্তব্যস্থল থেকে ১১০ কিলোমিটার দূরে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ভারতের পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বার্তাসংস্থা এএনআই’কে বলেন, ইউপি (উত্তর প্রদেশ) এফটি ৭৬২৩ নাম্বার প্লেট বহনকারী বাসটি নদীতে পড়ে গেছে এবং নদীর তীরে এখন আছে।

 

বিজ্ঞাপন

উদ্ধার অভিযান এখন চলছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। তবে বাসটি ঠিক কী কারণে নদীতে পড়ে গেল- তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা