ভারী বৃষ্টিতে চাঁদপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২২, ২০২৪ | ৬:৩০
Link Copied Successfully!
ভারী বৃষ্টিতে চাঁদপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ব্যবসায়ী ও পথচারীরা দুর্ভোগে পড়েন।  জেলার উপজেলা শহরগুলোর ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে পড়ে। এদিকে বেড়েছে পদ্মা-মেঘনার পানি। আবহাওয়া  অফিস বলেছেন,  রাত ১২ টা পযন্ত ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড  করা হয়।
জেলার হাজীগঞ্জ বড় মসজিদ মাঠ, হাজীগঞ্জ বাজারের বিশ্বরোড এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে যানবাহন চলাচলে বিঘ্ন ও জন দুর্ভোগ বেড়েছে।   পৌর এলাকার হাজীগঞ্জ পশ্চিম বাজার, পূর্ব বাজারের পাইলট হাইস্কুলের সামনে, মকিমাবাদ, বালখাল এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা  দেখা দিয়েছে।
জলাবদ্ধতা নিরসনে চাঁদপুর সেচ প্রকল্পের বাগাদী পাম্প হাউজ দিন-রাত কাজ করছে।
 ফরিদগঞ্জ উপজেলা শহরে  অপরিকল্পিত বাসস্থান ও সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা হয়ে বন্যায় পরিণত হয়েছে বলে দাবী করছেন বাসিন্দারা। এদিকে মেঘনা নদীতে স্বাভাবিকের চেয়ে বেড়েছে পানি। এছাড়া ফরিদগঞ্জ বেড়ি বাঁধে পানি নিস্কাশনে কাজ করা হচ্ছে। সেখানে মৎস্য চাষীদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ জানান, জেলার সব কটি উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।  ইতোমধ্যে ফরিদগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়ন ও শাহরাস্তি উপজেলার চারটি ইউনিয়নের মানুষ জলাবদ্ধতায় বন্দি হয়ে পড়েছে।  তাদের মাঝে শুকনো খাবার ও সার্বিক সহযোগী করার জন্য পৃথক টিম রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা