ছেংগারচর বাজারে জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২২, ২০২৪ | ৯:৪৯
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ আলীর বিরুদ্ধে।

ছেংগারচর পৌরসভার বালুচর গ্রামের ফরাজী বাড়ির মানিক ফরাজী গংদের পৈত্রিক সম্পত্তির অংশ থেকে ৭ শতাংশ জমি ক্রয় করেন মোহাম্মদ আলী। তিনি ৭ শতাংশ ক্রয় করে প্রায় ২৫ শতাংশ জোরপূর্বক দখল করে সেমি পাকা মার্কেট নির্মাণ করার চেষ্টা করে। এ নিয়ে একাধিকবার স্থানীয় পর্যায়ে শালিস হলেও কোন সুরাহা হয়নি।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ আলী ছেংগারচর পৌরসভার কলাকান্দা গ্রামের বাসিন্দা। তিনি চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

বিজ্ঞাপন

মানিক ফরাজী বলেন, এ জমি আমার পৈত্রিক সম্পত্তি। মোহাম্মদ আলী মাস্টার ৭শতাংশ ভূমি ক্রয় করে অতিরিক্ত জমি দখল করে রেখেছেন। একাধিকবার সালিশ দরবার হলেও কোন সুরাহায় আসেনি মোহাম্মদ আলী মাস্টার।

অভিযুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ আলী বলেন, জমি ক্রয় করে ভোগদখলে রয়েছি। তবে এ জমি নিয়ে বিরোধ চলছে। স্থানীয় পর্যায়ে সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা