শাহরাস্তিতে ইউপি চেয়ারম্যানের অপসারণ চাইলো স্থানীয়রা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৮, ২০২৪ | ৯:০৯
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিন অনুপস্থিত থাকায় অপসারণ চাইলো স্থানীয় জনগন।

রোববার (১৮-ই আগস্ট) সকালে রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদ সম্মুখে জনগণ বিক্ষোভ ও মানববন্ধন করে তার অপসারণসহ দাপ্তরিক কার্যক্রম সচল রাখতে নতুন প্রশাসক নিয়োগের দাবি তোলেন তারা।

এসময় বিক্ষুব্ধ জনগণ জানায়, ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম, সুমন মেম্বার, শামসুল হুদা, আব্দুস সোবহান, বাবুল মৃধার নেতৃত্বে শত শত মানুষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে জড়ো হয়।

বিজ্ঞাপন

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ শেষে একটি মানববন্ধন করে।

ওই সময় উপস্থিত অধিবাসীরা বক্তব্য রেখে বলেন, বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তৈরি হওয়া উদ্বুদ্ধ পরিস্থিতির পর থেকে বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন ইউনিয়ন ভবনে আসা থেকে বিরত রয়েছেন। যার ফলে প্রতিদিন শত শত মানুষ এসে সেবা হতে বঞ্চিত হয়ে ফিরে যাচ্ছেন। এমতঅবস্থায় স্থানীয় জনগণ সেবা বঞ্চিত হয়ে ফুসে উঠছেন।

ওই সময় বক্তাগণ চেয়ারম্যানের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতি, স্বজন প্রীতি অনিয়মের অভিযোগ তোলেন। একই সঙ্গে বক্তারা অবিলম্বে ওই ইউনিয়নের মানুষের কষ্ট লাগবে একজন প্রশাসক নিয়োগের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা