হাজীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৮, ২০২৪ | ৪:৫০
Link Copied Successfully!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে পদত্যাগ করেন দেশের সরকারপ্রধান শেখ হাসিনা। সেই আনন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজীগঞ্জ উপজেলা শাখার শিক্ষার্থীরা বিজয় মিছিল করেছেন।

বৃহস্পতিবার (৮-আগস্ট) দুপুরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠ থেকে শুরু হয় এ আনন্দ মিছিল।

আনন্দ মিছিলটি হাজীগঞ্জ পূর্ব বাজার প্রদক্ষিণ শেষে বিশ্বরোড হয়ে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে।

 

ওইখানে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা। ওই সময় শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানান। বাজারে কোনো ধরনের চাঁদাবাজি যেনো কেউ না করে, সাধারণ শিক্ষার্থীদের উপর যেনো কেউ হামলা না করে এবং কোন রাজনৈতিক দল যাতে ছাত্রদের ভিতরে ঢুকে কোন অরাজকতা সৃষ্টি না করতে পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

 

এ সময় তুহিন, আব্দুল কাদের রাকিব, আকিব, হৃদয় অরিন, আম্মার শেখ, সাফায়েত হোসেন রাফসান, শাহাদাত হোসেন সাকিব, কাজী রামিম,  মেহরাজ হোসেন নাহিদ, ফরহাদুজ্জামান, নিরব আহমেদ, তাহসিন, শহিদুল্লাহ, আবির হাসান আব্দুল্লাহ, আব্দুর রহমান সানি সহ সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা