বৃষ্টির মধ্যেও হাজীগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩, ২০২৪ | ২:৩৬
Link Copied Successfully!

শান্তিপূর্ণ গণমিছিলে হামলা, ছাত্র হত্যা ও নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছেন চাঁদপুরের হাজীগঞ্জের শিক্ষার্থীরা। এ সময় সরকারের পদত্যাগ দাবি করে স্লোগান দিতে শোনা গেছে আন্দোলনরত শিক্ষার্থীদের।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বৃষ্টি উপেক্ষা করে হাজীগঞ্জ বিশ্বরোড এলাকা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিল নিয়ে হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রিজের কাছে গিয়ে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এ সময় ‘দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ’, ‘নয় ছয় বুঝি না, কবে যাবি হাসিনা’, ‘আবু সাঈদ মরলো কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ।

পরে দুপুর সাড়ে ১২টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন।

তখন আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের উপর তাদের নিরাপত্তার ভার তুলে দিয়ে বলেন ১ ঘন্টা শান্তিপূর্ণ অবস্থান শেষে তারা কর্মসূচি শেষ করবেন।

বিজ্ঞাপন

পরে প্রশাসনের কাছ থেকে ১ ঘন্টা নেওয়া সময় পর দুপুর দেড়টায় আন্দোলন শেষে ফিরে যান শিক্ষার্থীরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা