ফরিদগঞ্জে শশুর বাড়ির পরিবারের নির্যাতনের শিকার গৃহবধু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেটঃ জুলাই ১৬, ২০২৪ | ৯:৪৭
Link Copied Successfully!
ফরিদগঞ্জে দেবর ও ননদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন পারভীন বেগম (২৮) নামে এক গৃহবধু। অব্যাহত নির্যাতনের স্থানীয়দের দ্বারা বিচার না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর গ্রামে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত তৈয়ব উল্যার বড় ছেলে আরিফ হোসেনের সাথে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ ভাতখাওয়া গ্রামের শাহজালাল ক্বারীর মেঝ মেয়ে পারভীনের সাথে প্রেম ও বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবন শুরু হয়। এই দাম্পত্য জীবনে তাদের ৩টি সন্তান এসেছে। স্বামীর সংসারে সুখি থাকলেও দেবর জিয়াউর রহমান, ননদ আফরোজা আক্তার রোমা ও সুমী বেগম কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে হতাশা ও অন্ধকারাচ্ছন্ন জীবন কাটাচ্ছেন পারভীন বেগম। বাবার মৃত্যুর পর পরিবারের কর্তৃত্ব দেখাতে শুরু করেন পারভীনের ননদ আফরোজা আক্তার রোমা। তিনি নিজের ইচ্ছামত নানান ঘটনা রচনা করে তুচ্ছ ওইসব ঘটনায় বেআইনীভাবে গালমন্দ ও মারধর করে পারভীনকে। এভাবেই একাধিকবার দেবর ও ননদ কর্তৃক হামলার শিকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেও এই জেলাতে বাবা মা আত্মীয়স্বজন না থাকায় সকল নির্যাতন সহ্য করে আসছে পারভীন। নিজের প্রিয়তমা স্ত্রীর উপর ছোট ভাই ও বোনের দ্বারা এমন অমানবিক নির্যাতন চোখে দেখেও পরিবারের মানসম্মানের কথা বিবেচনায় চুপ থাকতে বাধ্য হয় পারভীনের স্বামী আরিফ হোসেন।
পারভীন বেগম হাউমাউ করে কেঁদে বলেন, এখানে আমার স্বামী ছাড়া আমার পাশে দ্বাড়ানোর জন্য আর কেউ নেই, আমি একাধিকবার শারীরিক ও মানষিক নির্যাতনের শিকার হয়েও বিচার পাইনি।
ভুক্তভোগীর স্বামী আরিফ হোসেন বলেন, আমি পরিবারের বড় ছেলে, তাই ছোট ভাই ও বোনদের নির্যাতন সহ্য করা ছাড়া কোন উপায় দেখছিনা। তাদের বাধা দিতে গিয়ে আমিও হামলার শিকার হয়েছি। তার ভাই ও বোনকর্তৃক স্ত্রীর উপর নির্যাতনের কথা শিকার করেছেন।
এদিকে অভিযুক্ত অভিযুক্ত আফরোজা আক্তার রোমা ঘটনা অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবী করেন।
স্থানীয় কাউন্সিলর জাহিদ হোসেন বাবুল পাটওয়ারী বলেন, এই পরিবারটির একাধিবার শালিস দরবার হয়েছে। পারভীন বেগম নামে ওই গৃহবধু নির্যাতনের শিকার এটা প্রমানিত। তার স্বামী আরিফ হোসেন সহজ সরল হওয়ায় ভুক্তভোগী উচিৎ বিচার বি ত  হচ্ছে বলে আমি মনে করছি।
ফরিদগঞ্জ থানার সহকারি উপপুলিশ পরিদর্শক আবদুল কাদির বলেন, পারভীন বেগমের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে, পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী