বৃষ্টিতে রাস্তায় জমে পানি: ড্রেনেজ ব্যবস্থা ভেঙে জনদুর্ভোগ

সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ৮, ২০২৪ | ১২:৩৮
Link Copied Successfully!

সামন্য বৃষ্টিতেই মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর সভার ছেংগারচর বাজারের কলেজ রোডে রাস্তাসহ কয়েকটি অলি-গলি পানিতে তলিয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে। বর্ষার শুরুতেই বৃষ্টির পানিতে পানিবদ্ধতার সৃষ্টি হয়ে বাজারের এ রাস্তা ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। বাজার এলাকায় রাস্তা পথে লোকজনের চলাচল জনগুরুত্বপূর্ণ এই বাজারটিতে মানুষের দুর্ভোগ যেন বিগত দিনে দেখার কেউ ছিল না।

উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর বাজার হতে প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব আদায় করলেও এ বাজারে নেই পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ (বেশি ভাগ) ব্যবস্থা। বাজারের চার পাশের ছোট ছোট খাল ও গর্ত ভরাট করে বাসা-বাড়িসহ নানা ধরণের স্থাপনা গড়ে ওঠার কারণে বাজার এলাকার পানি নিষ্কাশন পথ প্রায় বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হলেই বৃষ্টির পানিতে বাজারের অলি-গলিসহ বাজার এলাকায় পানিবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে ছেংগারচর বাজারের কলেজ রোড এলাকায় প্রায় হাটু পানি জমে জলাবদ্ধতার কারণে কোন কোন দোকান ঘরের ভেতর পানি প্রবেশ করে। ফলে দোকান পাঠ বন্ধ রাখতে হয়।

ছেংগারচর বাজারের কলেজ রোড রাস্তাটি বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ রাস্তা দিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন অফিসের লোকজন, বাজারের ক্রেতা-বিক্রেতারা চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছে।

বিজ্ঞাপন

বাজারটি ছেংগারচর পৌর সভার আওতাধীন। কয়েক বছর ধরে বৃষ্টির পানিতে বাজারের অলি-গলিতে পানিবদ্ধতার সৃষ্টি হলেও পৌর কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে ব্যবসায়ীদের অভিযোগ।

ছেংগারচর বাজার বণিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন জানান, বাজার ইজারা দিয়ে প্রতি বছর লাখ লাখ টাকা নেয়া হচ্ছে। অথচ বাজারে ড্রেনেজ ব্যবস্থা এবং উন্নয়নমূলক কাজ হয়নি, পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না হলে বৃষ্টির পানি জমে বাজার এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দিবে।

এ বিষয়ে ছেংগারচর পৌর সভার মেয়র আরিফ উল্লাহ সরকার বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা