হাজীগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩, ২০২৪ | ২:৫৫
Link Copied Successfully!

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন  প্রশিক্ষণ-২০২৪  চলাকালীন সময়ে হাজীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সেবা পেলেন প্রায় দেড় হাজার স্থানীয় মানুষ।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ‘জিওসি’র দিকনির্দেশনায় প্রতি বছরই  গ্রীষ্মকালীন  প্রশিক্ষণ অনুশীলন চলাকালীন সময়ে স্থানীয় গরীব ও দুঃস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার (৩ জুলাই) সকালে  ৩৩ পদাতিক ডিভিশনের অধিনস্ত ৩১ ফিল্ড  অ্যাম্বুলেন্সের  এর সার্বিক তত্ত্বাবধানে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এ সময় ৩৩  পদাতিক ডিভিশনের এডিএমএস  কর্নেল ওয়াহিদা রহমানের নির্দেশনায় ৩১ ফিল্ড  অ্যাম্বুলেন্সের এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মেহেদী, এফসিপিএস, সার্জিক্যাল বিশেষজ্ঞ মেজর খালেদ  হাসান, এমসিপিএস,এফসিপিএস , মেডিসিন বিশেষজ্ঞ মেজর বায়েজিদ, শিশু বিশেষজ্ঞ মেজর দিলরুবা ইয়াছমিন, ক্যাপ্টেন কানিজ ফাতেমা নিশি,ক্যাপ্টেন ফারজানা রহমান নীরা, ক্যাপ্টেন সুহিল ইবনে আজমসহ  মেডিকেল অফিসার ও সিএমএইচ কুমিল্লার বিশেষজ্ঞ চিকিৎসক এবং চিকিৎসা সম্পৃক্ত সেনাসদস্যের সমন্বয়ে গঠিত ৭ সদস্যের মেডিকেল টিম কর্তৃক গরীব ও দুঃস্হ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষুধ বিতরণ করা হয়।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ৭ শত জন নারী, ৩৫০ জন পুরুষ এবং ৪৫৩ শিশুসহ সর্বমোট ১৫৩৩ জন গরীব ও দুঃস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষুধ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা