কচুয়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের হিড়িক 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২, ২০২৪ | ৩:৩৬
Link Copied Successfully!
কচুয়া উপজেলার একাধিক জায়গা থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের হিড়িক লেগে গেছে। ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের কারণে হুমকির মুখে পড়েছে বিপুল সংখ্যক ফসলি জমি। উপজেলার ১২টি ইউনিয়নে খাল ও বিলসহ কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে গভীর করে বালু ও মাটি উত্তোলন করায় আশপাশের কৃষি জমিগুলো ভেঙ্গে পড়ছে। এতে করে কৃষি জমি নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছে অনেক কৃষক। এছাড়াও দিন দিন ভূখন্ডের ভারসাম্য হুমকির মুখে রয়েছে। ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও কৃষি জমি রক্ষায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের তেতৈয়া  ১টি, পালাখাল ইউনিয়নের সফিবাদ-আইনপুর মাঠে ২টি, বক্সগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের পাশে ২টি ,বিতারা দুর্গাপুর ঘোগড়া বিলে ৩টি, সাচার ইউনিয়নের রাগদৈল-বুজুড়িখোলা আশ্রায়ন কেন্দ্রের দক্ষিণ পাশে ৫টিসহ একাধিক স্থানে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে।
তেতৈয়া গ্রামের একাধিক কৃষক জানান, তেতৈয়া গ্রামে ফসলী মাঠে এক মাস ধরে অবৈধ ড্রেজার মেশিন বালু উত্তোলন করে আসছেন একটি চক্র।
গত ১০ থেকে ১২ আগে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসার এসে মেশিন বন্ধ করে দিলে দুদিন পর তারা আরও উৎসাহিত হয়ে দুটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে।
বক্সগঞ্জের স্থানীয় লোকজন জানান, একটি প্রভাবশালী মহল স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে কৃষি জমির থেকে বালু উত্তোলন করে সরকারি  রাস্তা নির্মাণে বালু দেওয়ার নামে  মাটি বিক্রি করে যাচ্ছেন।
বজুরীখোলার কৃষকরা জানান, ভূমি অফিস, পুলিশ ফাঁড়ি ও কিছু সংবাদ কর্মীদেরকে ম্যানেজ করে একাধিক স্থানে ড্রেজার মেশিন দিয়ে বছরের পর বছর বালু উত্তোলন করে ঐতিহ্যবাহী ঘোগড়াবিল এখন গাঙ্গের পরিণতি হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  বাপ্পী দত্ত রনি বলেন, উপজেলায় কেউ অবৈধভাবে বালু উ পরত্তোলন করলে তথ্য পাওয়া মাত্র তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী