মতলব উত্তরে দিন দিন হারিয়ে যাচ্ছে কালো জাম

সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ১, ২০২৪ | ৩:৩৭
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার হাট-বাজারে দেখা মেলে না পুষ্টিতে ভরা কালো জাম। সবুজ রঙের এই ফল পাকলে রং হয় কালো। তাই সবাই এই ফলকে কালো জাম বলে জানে। আগের দিনের মতো মানুষের মুখে এ ফলের রঙিন রসের রং আর দেখা যায় না। হারিয়ে যাওয়ার পথে এসে দাঁড়িয়েছে এ ফল। হাট-বাজারে তেমন দেখা মেলে না পুষ্টিভরা এই কালো জামের। এক সময় মানুষ জাম গাছ তলায় যেতো না কালো জামের রসের ভয়ে। এ গুলো গায়ে পরলে সাদা জামা রঙিন হয়ে যেতো। এই মাসে আম-জাম-কাঁঠালের মিষ্টি রসে যেন প্রাণ জুড়িয়ে যায়। এর মাঝে অন্যতম ফল হলো কালো জাম। পরম উপকারী এই কালো জাম ফলটি সকল শ্রেণির মানুষের কাছে খুবই প্রিয়। এই ফলটি নানান দেশে নানা নামে পরিচিত। কিন্তু সময়ের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে জামগাছ।
অন্যান্য সব ফলের তুলনায় জামের স্থায়ীত্বকাল কম হলেও এটি পুষ্টিগুণে ভরপুর। জৈষ্ঠ্য মাসকে মধুমাস হিসেবে আখ্যায়িত করা হয় এ ফলকে কেন্দ্র করে। এ মাসে হরেক রকমের ফল যেমন, আম, কাঁঠাল, লিচু, ডেফয়া, লটকন, কালো জাম, জামরুল, আতাফল, কাউফল, শরীফাসহ নানা ফল গাছে ধরে এবং পাকতে শুরু করে। জাম শুধু ফল নয় জাম গাছ তীব্র রোদে পশুপাখি ও মানুষদের স্নিগ্ধছায়া দান করে। জাম গাছের কাঠ দিয়ে তৈরি হতো বাহারী সব মূল্যবান আসবাব পত্র। সম্প্রতিকালে মতলব উত্তর উপজেলায় এই জাম গাছ প্রায় বিলুপ্তির পথে। আগে বিভিন্ন রাস্তায়, মহাসড়কে, বাড়ির আঙিনায়, পুকুর পাড়ে সব সময় চোখে পড়ত জাম গাছের। কিন্তু সময়ের পরিক্রমায় এখন জাম গাছ রোপণ না করায় এবং বড় গাছগুলো কাটা পড়ায় গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বিগত দিনগুলোতে কিছু মানুষ জাম বিক্রি করে নিত্য দিনের আয় করতেন। উপজেলা ও পৌরসভার বিভিন্ন হাট-বাজারে কালোজাম কম বিক্রিয় হতে দেখা যায় কিন্তু দাম চড়া। গাছের পরিমাণ কমে যাওয়ার ফলে বাজারে এক কেজি কালো জাম বিক্রি হচ্ছে ৩/৪ শত টাকায়। ডাক্তারদের মতে জামে প্রচুর পরিমানে ভিটামিন সি থাকে।
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী বলেন, এক সময় এই এলাকায় প্রচুর পরিমাণে জাম গাছ ছিল। কালের বিবর্তনে বড় বড় জামগাছগুলো কাটা পড়ছে বা হারিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিবছর বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হলেও জামগাছ লাগানো হচ্ছে না। যে কারণে দিন দিন মতলব উত্তরে জাম গাছ হারিয়ে যাচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা