কচুয়ায় চোরাইকৃত স্বর্ণালংকার’সহ দিদার গ্রেফতার

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ জুন ২৮, ২০২৪ | ৪:১৭
Link Copied Successfully!
কচুয়া থানা পুলিশের অভিযানে দিদার (২৫) নামে  এক চোরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত দিদার কাদলা ইউনিয়নের কাদলা প্রধানীয়া বাড়ির ইয়াকুব হোসেনের ছেলে।তার কাছ থেকে চোরাই স্বর্ণালংকার  উদ্ধার করেছে পুলিশ।সে ফাঁকা বাসাবাড়ীকে টার্গেট করে সুবিধাজনক সময়ে বাসা সংলগ্ন গাছ বেয়ে ছাদে উঠে ছাদের সিঁড়ির অংশের দরজা বা টিন খুলে ঘরে ঢুকে নগদ টাকা,স্বর্ণালংকার,মোবাইল ফোন, হালকা বহনযোগ্য দামী জিনিসপত্র চুরি করাই তার নেশা এবং পেশা। সে কচুয়াসহ আশেপাশের উপজেলায় দীর্ঘদিন এভাবেই চুরি করে যাচ্ছিল। এ নিয়ে সে দুমাসের মধ্যে পর পর দু’বার গ্রেফতার হলো।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান,প্রথমবার দুই মাস আগে চোরাই স্বর্ণালংকার সহ তাকে গ্রেফতার করা হয়। কোরবানি ঈদের তিন দিন আগে সে জামিনে মুক্ত হয়। জামিনে বেরিয়ে এসে আবার সে একই ঘটনা ঘটায় ।
গত ২০শে জুন রাতে সে  প্রতিবেশী জাহাঙ্গীরের খালি বাসার দোতলার সিঁড়ির টিন খুলে বাসায় ঢুকে আলমারী ভেঙ্গে প্রায় সাড়ে চার লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় । ঘটনার ৫ দিন পর মামলা করে ভূক্তভোগী জাহাঙ্গীর। ৬ দিনের মধ্যেই চোরাই স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করতে সক্ষম হই। তার কাছ থেকে চোরাইকৃত একটি আট আনা ওজনের চেইন ছাড়া বাকি সব স্বর্ণালংকার উদ্ধার হয়। গ্রেফতারকৃত দিদারকে চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা