ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে কুপিয়েছে বখাটেরা

মাহফুজ মল্লিক
আপডেটঃ জুন ২৭, ২০২৪ | ৯:৩৮
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্রামে ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় চাচা মোশাররফ হোসেন সবুজ বকাউল (৩৫) কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে বখাটেরা।

আহত মোশারফ হোসেন সবুজ বাঁকাউল জানান, বখাটে রবিউলের নেতৃত্বে এলাকার কতিপয় মাদকাসক্ত যুবক বাড়িতে গিয়ে এ হামলা চালায়। মোশাররফ হোসেন উপাদী দক্ষিণ ইউনিয়নের পূর্ব ঘোড়াধারী গ্রামের বশির উল্লাহ বকাউলের ছেলে। মোশারফ ৬মাস আগে বাহরাইন থেকে দেশে আসেন।বর্তমানে সে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তার মাথায় চাপাতি দিয়ে কোপানো হয়েছে।

এ ঘটনায় তিনি বাদী হয়ে আজ ২৭ জুন একই গ্রামের পুরান বাড়ী নামে পরিচিত আব্দুল হাইয়ের ছেলে রবিউলকে প্রধান আসামী করে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

হাসপাতাল ও এলাকাসী সূত্রে জানা যায়, পূর্ব ঘোড়াধারী গ্রামের রবিউলসহ তার সহযোগী ১০ থেকে ১৫ জন যুবক দীর্ঘদিন যাবৎ এলাকায় অপরাধমুলক কর্মকান্ড করে আসছে। বিশেষ করে এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া মেয়েদের আসা-যাওয়ার সময় উত্যক্ত করেছে।অসংখ্য অভিযোগের কারনে স্থানীয়ভাবে একাধিকবার শালিসি বৈঠক হয়েছে তাদের বিরুদ্ধে। গত রমজান ঈদের আগে অত্র এলাকার ৭ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে মোবাইলে ছবি ধারণ করে ওই ছবি দিয়ে টিকটক তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছেড়ে দেয় রবিউলসহ তার সহযোগীরা। এ ঘটনা নিয়ে এলাকায় শালিসি বৈঠক হয়।

বৈঠকে রবিউলসহ তাদের সহযোগীরা দোষী প্রমাণিত হওয়ায় তাদেরকে শাস্তি দেয়া হয় এবং ভবিষ্যতের জন্য শতর্ক করে দেয়া হয়।এরপর থেকে আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে রবিউল। ভাতিজিকে ইভটিজিং এর প্রতিবাদ করায় ২৩ জুন সন্ধ্যায় প্রবাসী
মোশাররফ হোসেন সবুজ বকাউলকে ধাওয়া করে তার বসত ঘরে ডুকে এলোপাতাড়ি কুপিয়েছে রবিউল ও তার বখাটে দল ।

আহত মোশাররফ হোসেন সবুজ বলেন,গত ঈদ উল ফিতরের কয়েকদিন আগেও তার ভাতিজীকে প্রায়ই উত্যক্ত করে এবং মোবাইলে তার ছবি তোলে রবিউল। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের জানানো হলে
ইউপি সদস্যর মাধ্যমে শালিস করায় ক্ষিপ্ত হয়ে রবিউল ও তার সহযোগী ,শরীফ, নাজু,খালেক,আবুল খায়ের,হৃদয়সহ ১০/১২ জন মোশারফ কে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপায় ।

বিজ্ঞাপন

এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।এসময় ঘরে থাকা তার স্ত্রী ও এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে। এসময় হামলাকারীরা তার স্ত্রী গলায় থাকা ১ টি স্বর্ণের চেইন ও নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সবাই পালিয়ে যায়।

স্থানীয় স্কুল শিক্ষক মোঃ নুরে আলম বলেন, রবিউল এর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন  বখাটে এলাকায় স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া মেয়েদের আসা-যাওয়ার সময়  বিভিন মোড়ে ও দোকানের নিকট বসে থেকে উত্যক্ত করে।তাদের ছবি মোবাইলে
ধারন করে টিকটক তৈরী করে যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছেড়ে দেয়। প্রতিবাদ করলে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি ধমকি দেয়। ইজ্জত সম্মানের চিন্তা করে অনেকেই নিরবে সহ্য করে থাকে।

স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, রবিউলসহ অধিকাংশ যুবকের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ।অসংখ্য শালিসি বৈঠকও হয়েছে তাদের বিরুদ্ধে। তারা বেপরোয়া হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মামলা করতে সাহস পায় না।ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তারা মোশাররফ হোসেন সবুজের উপর হামলা করেছে।

রবিউলদের বাড়ীতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।তার মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মতলব দক্ষিণ থানার উপ-পুলিশ পরিদর্শক ( এসআই) ফিরোজ আহম্মেদ মোল্লা বলেন,থানায় অভিযোগ হয়েছে। তদন্ত চলছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী