স্বামী-স্ত্রী অবৈধ সম্পদ অর্জন করায় চাঁদপুর দুদকে মামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৫, ২০২৪ | ৭:৩৪
Link Copied Successfully!

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মোস্তফা কামাল খান ও তার স্ত্রী হাওয়ানুর আক্তারের বিরুদ্ধে ৮৯ লাখ ৪৮ হাজার ৬৩২টাকা ৩৫ পয়সা জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় পৃথক দুটি মামলা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

রোববার (২৩ জুন) দুর্নীতি দমন কমিশন চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক সঞ্জয় ঘোষাল। সোমবার (২৪ জুন) রাতে দুদক চাঁদপুর সমন্বিত কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। মামলার এজাহারে বলা হয়, দুদক থেকে পাসপোর্টের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মোস্তফা কামাল খান ও তার স্ত্রী হাওয়ানুর আক্তারের কাছে সম্পদ বিবরণী জানতে চাওয়া হয়।

বিজ্ঞাপন

 

সম্পদ বিবরণী পূরণ করে তা ২০২১ সালের ৬ জানুয়ারি তারিখে নিজ স্বাক্ষরে স্বামী ও স্ত্রী জমা দেন। মামলায় উল্লেখ করা হয়, কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের শংকরপুর গ্রামের মো. মোস্তফা কামাল খান দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ লাখ, ৮৫ হাজার ৪৯৩টাকা ৩৫ পয়সা সম্পদের তথ্য গোপনসহ মিথ্যা তথ্য প্রদান এবং ৪৯ লাখ ৩৪ হাজার ২৭১ টাকা ৩৫ পয়সা জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

 

বিজ্ঞাপন

মামলায় আরো উল্লেখ করা হয়, মো. মোস্তফা কামাল খান ও তার স্ত্রী হাওয়ানুর আক্তার পরস্পর যোগসাজশে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ২৪ হাজার ৮০২টাকা ৯১ পয়সা স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপনসহ মিথ্যা তথ্য প্রদান এবং ৪০ লাখ ১৪ হাজার ৩৬১ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭(১) ধারা তৎসহ দন্ডবিধি’র ১০৯ ধারা ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার বিষয়ে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মোস্তফা কামাল খানকে প্রশ্ন করা হলে তিনি মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১২ অর্থ বছরের সম্পদের বিবরণ চাওয়া হয়। তখন তিনি তা দাখিল করেন।

 

ওই সময় আমাকে অব্যাহতি দেয়া হয়। কিন্তু এখন আবার পৃথক দুটি মামলা হয়েছে। দুদক তাদের মত করে মামলা করেছে। আমি আমার মত করে জবাব দিব। আমি দুদকের এ ধরণের খামখেয়ালি মামলার বিরুদ্ধে আইনিভাবে লড়াই করবো।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা