চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২২, ২০২৪ | ৭:১৬
Link Copied Successfully!

দক্ষিনাঞ্চলের ইলিশের সবচেয়ে বড় পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাট। ঈদের পর ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম। বৃষ্টিপাত বেশি হওয়ায় সাগরের মাছ নদীতে উঠে এসেছে বলে জানান ব্যবসায়ীরা।

মিঠা পানির ইলিশ হওয়ায় চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশের চাহিদা দেশজুড়ে। ভরা মৌসুমে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলে দাম আরো কমার সম্ভাবনা রয়েছে।

পরিবারের চাহিদা মেটাতে ইলিশ কিনতে ঘাটে আসেন কাউছার আলম। তিনি বলছেন, মাছের সরবরাহ বাড়লেও দাম আগের মতোই রয়ে গেছে। তারপর পরিবারের সবার ইচ্ছেপূরণ করতে ইলিশ কিনতে আসা।

বিজ্ঞাপন

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে বর্তমানে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৩০০ টাকা, ১ কেজি ওজনের ইলিশ ১৭০০ টাকা ও ১২শ গ্রাম থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা দরে। দুই কেজির উপরে ইলিশ প্রতি কেজি তিন হাজার টাকা বিক্রি হচ্ছে।

আড়তদার ইমাম হাসান বলছেন, ঈদের আগে মাছঘাটে সরবরাহ ছিল ঘরে ৪০ থেকে ৫০ মণ। এখন প্রতিদিন ইলিশের সরবরাহ হচ্ছে ৩০০ থেকে ৫০০ মণ। তবে বর্ষা মৌসুমে ধীরে ধীরে কাঙ্ক্ষিত ইলিশের আরো দেখা মিলবে জানান তিনি।

আরেক ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, সাগরে এখন মাছ ধরা বন্ধ। আরেকদিকে এবার বৃষ্টিপাত হয়েছে। নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তাই সাগর থেকে মাছ নদীতে উঠে আসতে শুরু করেছে। আরো কয়েকদিন মাছের সরবরাহ বাড়বে।

বিজ্ঞাপন

ইলিশ গবেষক ড. আনিছুর রহমান বলছেন, বৃষ্টিপাত ও নদীতে পানি বৃদ্ধি পেলে আরো বাড়বে ইলিশের এই প্রাপ্যতা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা