চাঁদপুরে মেঘনা নদীতে গোসলে নেমে স্ত্রীর সামনে ডুবে গেলেন স্বামী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২০, ২০২৪ | ১১:৫৯
Link Copied Successfully!

চাঁদপুরের মেঘনা নদীতে স্বামী-স্ত্রী একসাথে গোসলে নেমে চোখের সামনে তীব্র স্রোতের তোরে ডুবে গেলেন স্বামী জহিরুল ইসলাম(৩০)।

এ ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় চাঁদপুর শহরের বড়সেটশন লঞ্চঘাট এলাকায়।

খবর পেয়ে ঘটনার কিছুক্ষণপরই বিআইডাব্লিউটিএ ও নৌ ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরিদল নিখোঁজ জহিরুলের লাশের সন্ধানে অভিযান শুরু করেছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, নিখোঁজ জহিরের বাড়ি বরিশাল এলাকায়। সে তার স্ত্রী ও দু সন্তান নিয়ে বড়স্টেশন মেঘনাপাড়ে ভাড়া বাসায় থাকতেন। জহির কখনো অটো চালাতেন আবার কখনো লঞ্চঘাটে বাদাম বিক্রি করতেন।

নিখোঁজ জহিরের ভাই নজরুল ইসলাম বলেন, আমার প্রতিদিন এখানে গোসল করেনা। আজ তার স্ত্রী মনিরা বেগমসহ গোসল করতে নেমে আর উঠেনি। আমরা ধারণা করছি নদীর তীব্র  স্রোতে সে ডুবে গেছে।

চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম মিয়জী বলেন, আমরা সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে ডুবুরি দল নিয়ে তাঁর লাশ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু নদীর তীব্র স্রোতে তার লাশ সন্ধান করা কস্ট হচ্ছে। সকাল ১১টা পর্যন্ত জহিরের লাশে সন্ধান করেও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এ দিকে এ ঘটনার পর সেখানে বসবাসরত শতশত নারী পুরুষ শিশু ভীড় করে। নদী পাড়ে মা ভাই স্ত্রী সন্তানরা জহিরকে হারিয়ে আহাজারি শুরু করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা