কচুয়ায় অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন এসিল্যান্ড 

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ জুন ১৪, ২০২৪ | ৫:৪৩
Link Copied Successfully!
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের শাসনপাড়া গ্রামের কাজী বাড়ি সংলগ্ন খালের পাশে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি ড্রেজার ভেঙে গুঁড়িয়ে দিলেন এসি ল্যান্ড বাপ্পী দত্ত রনি।
জানা যায়, বেশ কিছুদিন ধরে সরকারি খালের পাশের জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছিল শাসনপাড়া গ্রামের কাজী বাড়ির দুলাল ও বালু ব্যবসায়ী খোকনসহ অন্যরা।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ক্ষমতার প্রভাব খাটিয়ে ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করে আসছে তারা। ফলে আশেপাশের ফসলি জমি গুলো বছর না পেরোতেই বিলীন হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারগুলো স্থানীয় নেতাদের ভয়ে মুখ খুলতে পারে না।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি ঘটনাস্থলে পৌঁছে ড্রেজার ও পাইপ ভেঙে গুঁড়িয়ে দেন। এ সময় ড্রেজার মালিক ও তাদের কর্মচারীরা পালিয়ে যায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা