
ধেররা মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে পৌরসভা ধেররা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ধেররা দক্ষিণ পাড়া একাদশ বনাম ধেররা মুন্সী বাড়ী একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।


২৫মিনিট করে ৫০মিনিটের এ খেলায় দু’ই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কেউই বহুকাঙ্ক্ষিত গোলের দেখা পায় নি। অবশেষে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। পাল্টাপাল্টি আক্রমণ করে অবশেষে সেই বহুকাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে গেলো ধেররা দক্ষিণ পাড়া একাদশ। ধেররা মুন্সী বাড়ী একাদশ ০ গোলে রানার্সআপ ও ধেররা দক্ষিণ পাড়া একাদশ ১গোলে এগিয়ে চ্যাম্পিয়নশীপ অর্জন করে।
পরে চ্যাম্পিয়নশীপ ও রানার্সআপ অর্জন কারীদের মাঝে পুরুষ্কার তুলে সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম খাঁন, পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের সবুজ, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বোরহান মুন্সী, রাহুল ইসলাম রানা, তারেক খান, শাকিল মুন্সী, রুবেল প্রমুখ।








