হাজীগঞ্জে ইয়াবা’সহ শীর্ষ মাদক কারবারি আটক

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জুন ২, ২০২৪ | ৭:১৫
Link Copied Successfully!

হাজীগঞ্জে শীর্ষ এক মাদক কারবারি’কে আটক করেছে পুলিশ।

গেলো শনিবার দিবাগত রাতে হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল্লাহ্ আল মামুন ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল চৌধুরী বাড়ী রোডে শীর্ষ মাদক কারবারি অবস্থান কালে অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা কালে শীর্ষ মাদক কারবারির গতিবিধি সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ১০২পিস ইয়াবা’সহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ৩০হাজার ৬’শত টাকা।

বিজ্ঞাপন

 

আটককৃত শীর্ষ মাদক কারবারি হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের স্বর্ণা গ্রামের শেখ বাড়ীর বাসিন্দা মনির হোসেন ওরফে লিয়ন(৩০)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে দীর্ঘদিন যাবত স্বল্পমূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে সেবনকারী ও বিক্রয় কারীদের কাছে অবৈধভাবে বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান সবসময় অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা