চাঁদপুরে মেঘনা নদীতে বাল্কহেডে অভিযান: সুকানি’সহ ১২ শ্রমিক গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৩০, ২০২৪ | ৭:২৪
Link Copied Successfully!

চাঁদপুর মেঘনা নদীর মোলহেড ও সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থানে বাল্কহেডে পৃথক দুটি অভিযানে সুকানি যোগ্যতা সনদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে ১২ জন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। মোলহেডের অভিযানে গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন-সুকানি মো. ফিরোজ (৩৮), মো. লাভলু (২৫), মো. আকবর (২৯) মোঃ তারেক (২০) ও মো. জাহাঙ্গীর আলম (৫০)। এদের বাড়ী ফিরোজপুর ও লক্ষ্মীপুর জেলায়।

বিজ্ঞাপন

 

রাজরাজেশ্বর এলাকায় অভিযানে গ্রেফতার ব্যাক্তিরা হলেন- সুকানি মোঃ মহিউদ্দিন(৩৪), মোঃ মহিউদ্দিন(৩৪), মোঃ মোক্তার হোসেন(২৮), মোঃ রিপন(৩২), মোঃ রুবেল(২৩) মোঃ মিজান(৪৪) ও মোঃ হুমায়ুন কবীর(৫৫)।

 

বিজ্ঞাপন

তাদের বাড়ী লক্ষ্মীপুর, ভোলা, বড়গুনা ও বাগেরহাট জেলায়। ওসি কামরুজ্জামান বলেন, শহরের মোলহেড এলাকায় ৩টি বাল্কহেডে অভিযান চালায়। নিষিদ্ধ সময়ে ঝুঁকিপূর্ণভাবে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানো অপরাধে ৫ জনকে গ্রেফতার করেন।

 

এছাড়া ৩০ মে ভোর ৬টা থেকে সকাল সোয়া ৭টা পর্যন্ত এসআই মিঠুন বালার নেতৃত্বে রাজরাজেশ্বর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন।

 

এ সময় ৭ টি বাল্কহেড এর কাগজ পত্র যাচাই করে বাল্কহেডে সার্ভে সনদ ঝুলিয়া না রাখাসহ রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্য স্থানে উৎকীরন ও সুকানি যোগ্যতা সনদ না থাকার অপরাধে ৭জনকে  করা হয়।

 

ওসি আরও বলেন, প্রথম অভিযানে গ্রেফতার ৫ জনের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ২৮০/৩৪ ধারায় তিনটি নিয়মিত মামলা রুজু করা হয়। দ্বিতীয় অভিযানে গ্রেফতার ৭ জনের বিরুদ্ধে অভ্যান্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধনি-২০০৫) বিভিন্ন ধারায় মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়। জব্দকৃত ৭টি বাল্কহেড চালকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব