কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৮, ২০২৪ | ৫:৩৪
Link Copied Successfully!

ঘুর্ণিঝড় রিমালের কারণে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

মঙ্গলবার (২৮ মে) দুপুরে নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেয়া হয়। অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লা ও রিটার্নিং অফিসার (কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন) একেএম মোজাম্মেল হক বরাবর এই চিঠি দেয়া হয়।

বিজ্ঞাপন

 

চিঠিতে উল্লেখ করা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন এর নির্ধারিত তারিখ ছিল ২৯ মে। কিন্তু ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে বৈরি আবহাওয়া, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত প্রদান করেছেন নির্বাচন কমিশন।

 

বিজ্ঞাপন

এর আগে আজ সকালে বিদ্যুৎ বিভ্রাটসহ অন্যান্য কারণ উল্লেখ করে কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত রাখার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশন বরাবর চিঠি দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা